নড়াইলে মেছো বাঘ উদ্ধার

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইল সদরের নুনক্ষীর গ্রামের শাহাবুদ্দিনের নির্মাণাধীন বাথরুমের গর্ত থেকে একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি)

2024-01-16T13:19:27+00:00
2024-01-16T13:19:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে মেছো বাঘ উদ্ধার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, ১:১৯ পিএম   (ভিজিট : ৩২৯)
X

নড়াইল সদরের নুনক্ষীর গ্রামের শাহাবুদ্দিনের নির্মাণাধীন বাথরুমের গর্ত থেকে একটি মেছো বাঘ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরের দিকে খুলনা বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মীরা মেছো বাঘটি উদ্ধার করেন। এ কাজে সহযোগিতা করেন নড়াইল বন বিভাগের কর্মীরা।

জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট মোহাম্মদ শাহিন বলেন, নড়াইল বন বিভাগের মাধ্যমে খবর পেয়ে আমরা মেছো বাঘকে উদ্ধার করি। তবে বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের হিসেবে এই প্রাণিটিকে ‘মেছো বিড়াল’ বলা হয়। প্রাণিটি সবার কাছে ‘মেছো বাঘ’ হিসেবে পরিচিত। প্রাণিটি বর্তমানে আমাদের পুর্নবাসন কেন্দ্রে সংরক্ষিত আছে। তাকে সুস্থ করে সুন্দরবনে অবমুক্ত করা হবে।

তিনি আরো বলেন, বন্যপ্রাণি সংরক্ষণসহ প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মেছো বিড়াল বা মেছো বাঘসহ যে কোনো ধরণের বন্যপ্রাণি লোকালয়ে দেখলে আমাদের জানাবেন। কেউ কোনো প্রাণিকে আটকে রাখা বা হত্যা করবেন না। তাহলে অপরাধে জড়িয়ে পড়বেন।

এ সময় উপস্থিত ছিলেন-নড়াইল বন বিভাগের কর্মকর্তা আব্দুর রশিদ, খুলনা বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট মোহাম্মদ শাহিন, অনিমেষ চন্দ্র মীরবর ও কর্মী শরিফুল ইসলাম।c





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy