নড়াইলে গাঁজাসহ গ্রেফতার ১

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে ৩০০ গ্রাম গাঁজাসহ শিহাব মোল্যা (২৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি)

2024-01-16T13:21:03+00:00
2024-01-16T13:21:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে গাঁজাসহ গ্রেফতার ১
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, ১:২১ পিএম   (ভিজিট : ৩৫৫)
X

নড়াইলে ৩০০ গ্রাম গাঁজাসহ শিহাব মোল্যা (২৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার (১৫ জানুয়ারি) রাতে নড়াইল সদর থানার হবখালি ইউনিয়নের ডাংগাসিংগা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে নড়াইল সদর থানার ডাংগাসিংগা গ্রামের মো.গফ্ফার মোল্যার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে এসআই মো. ফারুক হোসেন, এএসআই আনিসুজ্জামান, এএসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর থানার হবখালি ইউনিয়নের ডাংগাসিংগা গ্রামের জাহাঙ্গীরের ভাড়াটিয়া গফ্ফার মোল্যার ভাই ভাই ভাতের হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

নড়াইল জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছাব্বিরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy