ভাঙ্গায় সমলয় চাষাবাদ কার্যক্রমের উদ্বোধন

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের ভাঙ্গায় ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতা১য় সমলয় চাষাবাদ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।সোমবার বিকেলে উপজেলার তুজারপুর ইউনিয়নের

2024-01-16T13:59:16+00:00
2024-01-16T13:59:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভাঙ্গায় সমলয় চাষাবাদ কার্যক্রমের উদ্বোধন
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, ১:৫৯ পিএম   (ভিজিট : ১৩৯)
X

ফরিদপুরের ভাঙ্গায় ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতা১য় সমলয় চাষাবাদ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। 

সোমবার বিকেলে উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী গ্রামের রথখোলা মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে এলাকার শত শত কৃষক- কৃষানী উপস্থিত হন। 

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রমজান আলীর  সঞ্চালনায় এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংসু দাস।উপজেলা নির্বাহী কর্মকর্তা বি. এম কুদরত- এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ,বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় ভাঙ্গা এর প্রধান কর্মকর্তা ড. মোঃ রুহুল আমিন সরকার। 

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী  ( ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, ইউপি চেয়ারম্যান ওলিয়ার রহমান,মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী,। সভা শেষে আধুনিক যন্ত্রের সাহায্যে ধানের চারা রোপন কার্যকম দেখানো হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy