ঝালকাঠিতে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতিকে পিটিয়ে হত্যার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠি পৌর এলাকার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রিপন মল্লিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।নিহত রিপন মল্লিক পৌর এলাকার

2024-01-16T15:17:02+00:00
2024-01-16T17:10:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতিকে পিটিয়ে হত্যার অভিযোগ
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, ৩:১৭ পিএম  আপডেট: ১৬.০১.২০২৪ ৫:১০ পিএম  (ভিজিট : ১৪৩)
X

ঝালকাঠি পৌর এলাকার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রিপন মল্লিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

নিহত রিপন মল্লিক পৌর এলাকার মৃত আবদুল মল্লিকের ছেলে। সোমবার রাত সারে ১০ টায় রিপনের প্রতিবেশী সৌদি প্রবাসী কামাল হোসেনের স্ত্রী শিরিন আক্তারের ঘরে এই হত্যাকান্ড ঘটে। ওই নারীর সাথে রিপন মল্লিকের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিলো বলে জানিয়েছে স্থানীরা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের কৃষ্ণকাঠি মল্লিক বাড়ির বাসিন্দা আওয়ামী লীগ নেতা রিপন মল্লিক প্রায়ই সৌদি প্রবাসী কামালের স্ত্রী শিরিন আক্তারের ঘরে আসা যাওয়া করতেন। শিরিনের ছেলে ইমন হোসেন গত ৪ দিন পুর্বে ঢাকায় চলে যায়। সোমবার রাত সাড়ে ১০ টায় শিরিন তার ঘরের ভিতরে ডাকচিৎকার দিলে। স্থানীয়রা ঘরে প্রবেশ করে রিপন মল্লিককে অর্ধ উলঙ্গবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে। এসময় স্থানীয়রা রিপন মল্লিককে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিপন মল্লিক এর ভাই সমির মল্লিক বলেন, স্থানীয়রা তাকে ঘটনাটি ফোনে জানালে তিনি শিরিনের ঘরে গিয়ে তার ভাইকে না পেয়ে মেঝেতে রক্ত মাখা দেখতে পান। এসময় শিরিন তার ঘরেই ছিলো।

ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মুহিতুল ইসলাম বলেন, প্রাথমিকভাকে এ ঘটনাটিকে একটি হত্যাকান্ড বলে ধারনা করা হচ্ছে। এঘটনার সাথে পরকিয়ার কোন সম্পর্কও থাকতে পারে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy