ডোমারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

নীলফামারীর ডোমার উপজেলায় গরীব শীতার্তদের মাঝে সাড়ে ১২শত কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১৬ জানুয়ারী) পৃথক দু'টি স্থানে কম্বলগুলো

2024-01-16T17:21:09+00:00
2024-01-16T17:21:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, ৫:২১ পিএম   (ভিজিট : ২৯১)
X

নীলফামারীর ডোমার উপজেলায় গরীব শীতার্তদের মাঝে সাড়ে ১২শত কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১৬ জানুয়ারী) পৃথক দু'টি স্থানে কম্বলগুলো বিতরণ করা হয়। সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়া এলাকার দু'টি আশ্রায়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে পাঁচশত ও ডোমার প্রশিকা হলরুমে সাড়ে সাতশত কম্বল বিতরণ করা হয়। 

ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে আশ্রয়ন প্রকল্পের কম্বল বিতরণে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ এর সভাপতিত্বে নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ সাইফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন। 

প্রশিকার কম্বল বিতরণে প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক আলহাজ্ব উদ্দিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ, উপজেলা পরিষদ ভাইস  চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, প্রশিকার দূর্যোগ ও ত্রাণ দপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম রেনু উপস্থিত থেকে বক্তব্য রাখেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy