মানিকগঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী আফরোজা আক্তার আত্মহত্যা করেছে।সোমবার (১৫ জানুয়ারি) রাতে নিজ

2024-01-16T17:22:24+00:00
2024-01-16T17:22:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকগঞ্জে সপ্তম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, ৫:২২ পিএম   (ভিজিট : ২৭৪)
X

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী আফরোজা আক্তার আত্মহত্যা করেছে। 

সোমবার (১৫ জানুয়ারি) রাতে নিজ বাড়িতে সিলিং এর সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ওই স্কুল ছাত্রী। সে চান্দইর গ্রামের জনৈক আজগর আলী কনিষ্ঠ মেয়ে। 

পারিবারিক সূত্রের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, কলেজ ছাত্রী আফরোজা (১২) সোমবার সন্ধ্যায় ঘরের দরজা জানালা বন্ধ করে কাঠের সিলিং এর সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের মানিকগঞ্জ জেলা হাসপাতাল মরগে পাঠানো হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত আত্মহত্যার কারণ জানা সম্ভব হয়নি। 

মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হাবিল হোসেন জানান, ময়নাতদন্ত রিপোর্ট পেলে আত্মহত্যা কারণ জানা যাবে। অপমৃত্যু মামলা রুজু হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy