সোনারগাঁয়ে শুরু হলো মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শুরু হলো মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০২৪।প্রাচীন বাংলার রাজধানীর সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী সরদার বাড়ির

2024-01-16T17:27:01+00:00
2024-01-16T17:27:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সোনারগাঁয়ে শুরু হলো মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, ৫:২৭ পিএম   (ভিজিট : ২৯৫)
X

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শুরু হলো মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০২৪।

প্রাচীন বাংলার রাজধানীর সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী সরদার বাড়ির বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে (জাদুঘর) এ মেলা অনুষ্ঠিত হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল কায়সার।

মঙ্গগলবার (১৬ জানুয়ারি) বিকেল ৪ টায় মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব উপলক্ষে মেলার সাংস্কৃতিক চত্বরে ঘটা করে, এই অনুষ্ঠানের অনুষ্ঠানিকতা উদ্বোধন করা হয়। 

এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ও ফাউন্ডেশনের পরিচালক কাজী নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিবছরই মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব আয়োজন করে থাকে।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ্-আল-কায়সার, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেম  সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব  মোঃ খলিল আহম্মেদ। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া,  সহকারী জেলা প্রশাসক শিক্ষা মোঃ নূরনবি,  ঢাকা রেঞ্জ এর ট্যুরিস্ট পুলিশ সুপার নাইমুর হক, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইব্রাহীম, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ ।

প্রতিবছরের ন্যায় এবারো মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসবে কর্মরত কারুশিল্পী প্রদর্শনী, লোকজীবন প্রদর্শনী, পুতুল নাচ, বায়স্কোপ, নাগরদোলা, গ্রামীণ খেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলের কারুশিল্পীদের তৈরি বাহারি পণ্যসামগ্রী এবং উদ্যোক্তাগণের কারুপণ্য প্রদর্শনের ব্যবস্থা থাকবে।

মেলা চলাকালীন সময়ে ওই এলাকার যানজট, আইনশৃঙ্খলা ও খাদ্যের মূল্যতালিকা নিয়ে মতবিনিময় সভায় আলোচনা করা হয়।
ফাউন্ডেশন কর্তৃক জানানো হয়, আগামী ১৬ জানুয়ারী থেকে শুরু হওয়া মেলা ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মাসব্যাপী চলবে। এবার মেলায় সাধারণ স্টল ও কর্মরত কারুশিল্পী প্রদর্শনীর ৩২টি স্টলসহ সর্বমোট পালের সংখ্যা ১০০টি, এতে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের প্রথিতযশা ৬৪জন কারুশিল্পী সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

এবছর মৌলভীবাজার ও ঝালকাঠীর শীতল পাটি, মাগুরার শোলাশিল্প, রাজশাহীর শখের হাঁড়ি ও মাটির পুতুল, রংপুরের শতরঞ্জি, সোনারগাঁ-টাঙ্গাইল-ঠাকুরগাঁয়ের বাঁশ বেতের কারুশিল্প, ঐতিহ্যবাহী জামদানি, কাঠের চিত্রিত হাতি-ঘোড়া-পুতুল, বন্দরের রিকশা পেইটিং, কুমিল্লার, তামা-কাঁসা-পিতলের কারুশিল্প, খাগড়াছড়ি ও বান্দরবানের ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর কারুশিল্প, কিশোরগঞ্জের টেরাকোটা পুতুল, বগুড়ার লোকজ খেলনা ও কুমিল্লার লোকজ বাদ্যযন্ত্রের শিল্পীসহ মোট ১৭ জেলার কারুশিল্পীগণ মেলায় অংশ নিবেন। প্রতিবারের ন্যয় এবারও মেলায় বিশেষ কর্মসূচি হিসেবে কারুশিল্প উদ্যোক্তাদের জন্য ১৫টি স্টল প্রদান করা হয়েছে।

মাসব্যাপী লোকজ উৎসব ২০২৪ এর প্রতিদিনের সান্ধ্যকালীন অনুষ্ঠানমালায় লোকজ মঞ্চে পালাক্রমে বাউলগান, পালাগান, ভাওয়াইয়া-ভাটিয়ালীগান, জারি-সারিগান, হাছন রাজারগান, শাহ আব্দুল করিমের গান, লালন সঙ্গীত, ক্ষুদ্র- নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ নৃত্যনায়ি, গ্রামীণ খেলা, লাঠিখেলা, মুড়ি ওড়ানো, চর্যাগান, লোকগল্প বলা ইত্যাদি অনুষ্ঠান পরিবেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy