চাঁপাইনবাবগঞ্জে পৃথক এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে পৃথক এলাকা থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গোমস্তাপুর বাজারপাড়া এলাকা ও সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা

2024-01-16T19:23:16+00:00
2024-01-16T19:23:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে পৃথক এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, ৭:২৩ পিএম   (ভিজিট : ১৫১)
X

চাঁপাইনবাবগঞ্জে পৃথক এলাকা থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গোমস্তাপুর বাজারপাড়া এলাকা ও সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মৃতরা হলেন-জেলার গোমস্তাপুর বাজারপাড়া এলাকার প্রসেনজিতের স্ত্রী নিশি পার্বতী (২০) ও সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা এলাকার আব্দুর রহমান গুদরের ছেলে তাজিমুর রহমান তাজু (৪৫)।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, সকাল সাড়ে ১১টার দিকে নিশি পার্বতী বাড়ির সবার অগোচরে তাঁর শোবার ঘরে ফ্যানের সঙ্গে রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এলাকাবাসী বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক তাঁকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক দুপুরে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, তাজিমুর রহমান সকালে নিজ বাড়িতে ঘরের আড়ার সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুটি ঘটনায় আলাদা অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy