বঙ্গবন্ধুর সমাধিতে এমপি জাহিদের শ্রদ্ধা

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নব-নির্বাচিত মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ

2024-01-16T19:25:53+00:00
2024-01-16T19:25:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বঙ্গবন্ধুর সমাধিতে এমপি জাহিদের শ্রদ্ধা
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, ৭:২৫ পিএম   (ভিজিট : ৪৫২)
X

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নব-নির্বাচিত মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ (এস এম জাহিদ)।

মঙ্গলবার বিকেলে তাঁর নির্বাচনী এলাকা মানিকগঞ্জ জেলার শিবালয়, ঘিওর ও দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় সালাউদ্দিন মাহমুদ জাহিদ এমপি সাংবাদিকদের জানান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের মাধ্যমে তিনি তার নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়ন কার্যক্রমে অংশ নেবেন। এতে তিনি দলীয় নেতা-কর্মীসহ সকলের সার্বিক সহায়তা কামনা করেন।

উল্লেখ্য, সালাউদ্দিন মাহমুদ জাহিদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-১ আসনে বিপুল ভোটে সংসদ সদস্য হিসেবে জয় লাভ করেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy