খুলনায় দুই মেডিকেল ভর্তি কোচিং সিলগালা

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনায় মেডিকেল ভর্তি কোচিং মেডিএইড ও ডিএমসি স্কলারের অফিস বন্ধ করে সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসক। সরকারি নির্দেশনা

2024-01-16T19:59:16+00:00
2024-01-16T19:59:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় দুই মেডিকেল ভর্তি কোচিং সিলগালা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, ৭:৫৯ পিএম   (ভিজিট : ২৩৬)
X

খুলনায় মেডিকেল ভর্তি কোচিং মেডিএইড ও ডিএমসি স্কলারের অফিস বন্ধ করে সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসক। সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং খোলা রাখায় মঙ্গলবার জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে কোচিং দুটিতে তালা ঝুলিয়ে দেয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইমরান ও মহেশ্বর মন্ডল।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের তত্ত্বাবধান ও দিক নির্দেশনা মোতাবেক এবং স্বাস্থ্য অধিদপ্তরের সিধান্ত অনুযায়ী ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে গত ৯ জানুয়ারি থেকে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত মেডিকেল ভর্তি কোচিং সেন্টার বন্ধ রাখতে খুলনা মহানগরীর মেডিকেল ভর্তি কোচিং সেন্টারসমূহে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সরকারি নির্দেশনা মোতাবেক রেটিনা মেডিকেল কোচিং, মেডিকো মেডিকেল কোচিং ও উন্মেষ মেডিকেল এন্ড ডেন্টাল ভর্তিকেয়ার বন্ধ পাওয়া যায়।

তবে নির্দেশনা অমান্য করে কোচিং খোলা রাখায় মেডিএইড ও ডিএমসি স্কলার মেডিকেল কোচিং বন্ধের নির্দেশ প্রদান করা হয় এবং প্রতিষ্ঠান দুটিই সিলগালা করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy