৭০ কেজি ওজনের বাঘাইড় মাছের দাম সোয়া লাখ টাকা

হবিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের পইল গ্রামে প্রতিবছরের মতো এবারো মাছের মেলা বসেছে। পৌষসংক্রান্তি উপলক্ষে এ মেলা দুই শতাধিক বছর ধরে চলে

2024-01-16T20:06:39+00:00
2024-01-16T20:06:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
৭০ কেজি ওজনের বাঘাইড় মাছের দাম সোয়া লাখ টাকা
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪, ৮:০৬ পিএম   (ভিজিট : ৩১৮)
X

হবিগঞ্জের পইল গ্রামে প্রতিবছরের মতো এবারো মাছের মেলা বসেছে। পৌষসংক্রান্তি উপলক্ষে এ মেলা দুই শতাধিক বছর ধরে চলে আসছে। মেলার প্রধান আকর্ষণ বিভিন্ন প্রজাতির মিঠাপানির মাছ। এখানে দেখা মেলে বিলুপ্ত প্রায় অনেক মাছেরও। এবারের মেলায় প্রায় ৭০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ উঠেছে। যার দাম হাঁকেন বিক্রেতা ১ লাখ ২০ হাজার টাকা। এটিই মেলায় আগত মানুষদের আকৃষ্ট করেছে বেশি।

এছাড়াও বিশালাকৃতির বোয়াল ও কাতল মাছের দেখা মেলে। এসব মাছ দেখতে হুমড়ি খেয়ে পড়েন মেলায় আসা নারী, পুরুষ, শিশুদের। অনেকেই বড় বড় মাছগুলো দেখেন আর ছবি তুলেন।

মেলায় আসা সবচেয়ে বড় বাঘাইর মাছের মালিক বাহুবল উপজেলার ভেড়াখাল গ্রামের বাসিন্দা ইসলাম উদ্দিন বলেন, মাছটি তিনি সিলেট থেকে নিয়ে এসেছেন। এটি সিলেটের সুরমা নদীর মাছ। আমি মাছটির ১ লাখ ২০ হাজার টাকা দাম চাচ্ছি। এটি বাজারের এবারের সবচেয়ে বড় মাছ। এর ওজন প্রায় ৭০ কেজি।

সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম জানান, প্রতি বছরের ন্যায় এবারো পইল মাছের মেলা বসেছে। আমরা এবারো এসেছি; কিন্তু এবার মাছের দাম অতিরিক্ত চাওয়া হচ্ছে।

মেলা উদযাপন কমিটির উপদেষ্টা মো. তাজুল ইসলাম বলেন, প্রায় দুই শতাধিক বছর ধরে এখানে মাছের মেলা চলছে। কখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখানে জুয়াসহ অসামাজিক কাজের কোনো সুযোগ নেই। আমাদের ভলান্টিয়াররা সার্বক্ষণিক নজরদারি করছেন।

তিনি বলেন, মেলা উপলক্ষে আমাদের গ্রামের হিন্দু, মুসলিম সব পরিবারে উৎসবের আমেজ বিরাজ করছে। বিভিন্ন স্থান থেকে আত্মীয়স্বজনরা আসেন।

সরেজমিন ঘুরে দেখা যায়, মেলায় বৃহৎ আকারের বোয়াল, আইড়, চিতল, গজার, রুই, কাতলা, কার্ফুসহ বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ উঠেছে। দুপুরের পর থেকে মুলত: মেলায় লোক সমাগম শুরু হয়। শুধু হবিগঞ্জ নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকে মেলায় মানুষ আসেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy