জমি নিয়ে বাবা-মেয়েকে নির্যাতন, আটক-২

চরফ্যাশন প্রতিনিধি

সারাবাংলা

ভোলার চরফ্যাশনে বিরোধপূর্ণ জমিকে কেন্দ্র করে প্রকাশ্যে বাবা-মেয়েকে নির্যাতন করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুলার হাট

2024-01-17T17:12:11+00:00
2024-01-17T17:12:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জমি নিয়ে বাবা-মেয়েকে নির্যাতন, আটক-২
চরফ্যাশন প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, ৫:১২ পিএম   (ভিজিট : ১৮৭)
X

ভোলার চরফ্যাশনে বিরোধপূর্ণ জমিকে কেন্দ্র করে প্রকাশ্যে বাবা-মেয়েকে নির্যাতন করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুলার হাট থানা পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেল ৪ টায় চরফ্যাশন উপজেলার দুলার হাট থানা এলাকার নুরাবাদ ইউনিয়নের চর তোফাজ্জল গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রতিপক্ষদের হামলায় আহত হয়েছেন মো. সিরাজুল ইসলাম, তার মেয়ে সুমাইয়া বেগম ও স্ত্রী ফিরোজা বেগম। তাঁরা বর্তমানে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রতিপক্ষরা হলেন—একই বাড়ির মো. শাহিন, ফিরোজ, কবির হোসেন, নুরনবী, আয়শা খাতুন, সাথী বেগম ও খতেজা খাতুন। আহতরা এবং হামলাকারীরা পরস্পর আত্মীয়। সম্পর্কে হামলাকারীরা সিরাজুল ইসলামের ভাইয়ের ছেলে এবং ভাতিজা বউ হয়।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্যাতনের ৪০ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে দেখা যায়, প্রতিপক্ষের মো. শাহিন, ফিরোজ, কবির, নুরনবী, আয়শাসহ কয়েকজন নারী-পুরুষ সুমাইয়া ও তার বাবাকে লাঠি দিয়ে পেটাচ্ছে। হামলায় সুমাইয়া নামে ওই নারী মাটিতে লুটিয়ে পড়েন। হামলাকারীদের হাত থেকে মেয়েকে বাঁচাতে সুমাইয়ার মা-ভাইসহ বেশ কয়েকজন হামলাকারীদের থামানোর চেষ্টা করেন। হামলা করতে করতে হামলাকারীরা একপর্যায়ে বিবস্ত্র হয়ে যান।

চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন আহত সুমাইয়া বেগম ঢাকা মেইলকে জানান, প্রতিপক্ষদের সঙ্গে জমি নিয়ে তাদের ঝামেলা রয়েছে। বিরোধপূর্ণ ওই জমি নিয়ে তার বাবা সিরাজুল ইসলাম আদালতে মামলা করেন। ঘটনার দিন প্রতিপক্ষরা আদালতে হাজিরা দিয়ে বাড়িতে গিয়ে তাদের ওপর হামলা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy