শাহরাস্তিতে হাসপাতাল সিলগালা, লাখ টাকা জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের কালিবাড়ী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ ও নিবন্ধনকৃত লাইসেন্স নবায়ন না থাকায় মা ও শিশু স্বাস্থ্য

2024-01-17T17:22:25+00:00
2024-01-17T17:22:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শাহরাস্তিতে হাসপাতাল সিলগালা, লাখ টাকা জরিমানা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, ৫:২২ পিএম   (ভিজিট : ১৬২)
X

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের কালিবাড়ী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ ও নিবন্ধনকৃত লাইসেন্স নবায়ন না থাকায় মা ও শিশু স্বাস্থ্য সেবা কেন্দ্র (প্রাঃ) হাসপাতাল নামে প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা এবং সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, উপজেলার সর্বত্র নিয়মিত অভিযান চলবে এবং ত্রুটিযুক্ত, অনিয়ম ও অনুমোদনহীন সকল প্রকার ল্যাব, ক্লিনিক, বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাসির উদ্দীন বলেন, মানহীন স্বাস্থ্যসেবা, মেয়াদ উত্তীর্ণ রিএজেন্ট দিয়ে প্যাথলজি পরিচালনা, নোংরা ও অপরিচ্ছন্ন অপারেশন রুম, ডিউটি ডাক্তার ও ডিপ্লোমা নার্সের অনুপস্থিতি, স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধনকৃত লাইসেন্সের নবায়ন না থাকায় মা ও শিশু স্বাস্থ্য সেবা কেন্দ্র (প্রাঃ) হাসপাতাল কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা ও সিলগালা করে বন্ধ করে দেয় ভ্রাম্যমান আদালত।

তবে এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. মিলন জানান, ২০২৩ সাল পর্যন্ত তাদের হাসপাতালের নিবন্ধনের মেয়াদ ছিল।  নতুন করে এখনো নবায়নের জন্য আবেদন করা হয়নি।

চাঁদপুরের সিভিল সার্জন মো. সাহাদৎ  হোসেন বলেন, স্বাস্থ্য মন্ত্রনালয়ের দেয়া নতুন নির্দেশনার আলোকে অভিযান শুরু হয়েছে। তারই প্রেক্ষিতে শাহরাস্তি মা ও শিশু হাসপাতাল সিলগালা ও জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহসিন ভূঁইয়া, নুরুল আনোয়ারসহ পুলিশ সদস্যরা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy