চাঁপাইনবাবগঞ্জে পুলিশ নারী কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)’র উদ্যোগে জেলার বিভিন্ন এলাকার শীতার্তদের মাঝে প্রায় তিন শতাধিক শীতবস্ত্র বিতরণ করা

2024-01-17T17:48:14+00:00
2024-01-17T17:48:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে পুলিশ নারী কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, ৫:৪৮ পিএম   (ভিজিট : ১৬১)
X

চাঁপাইনবাবগঞ্জে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)’র উদ্যোগে জেলার বিভিন্ন এলাকার শীতার্তদের মাঝে প্রায় তিন শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার(১৬জানুয়ারি) বিকেলে জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুনাক সভানেত্রী নাজিফা আলী প্রমি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. ছাইদুল হাসান। প্রধান অতিথি উপস্থিত সকলকে চলমান শৈত্যপ্রবাহে সতর্কভাবে চলাফেরা করার পরামর্শ দেন এবং সকলের সু-স্বাস্থ্য কামনা করেন। এসময় তিনি জেলা পুলিশ চাঁপাইনবাবগঞ্জসহ বাংলাদেশ পুলিশের জন্য উপস্থিত সকলের নিকট দোয়া কামনা করেন।

পুনাক সভানেত্রী নাজিফা আলী প্রমি তাঁর বক্তব্যে বলেন “আমরা আছি তোমাদের পাশে” এই স্লোগানে “পুলিশ নারী কল্যাণ সমিতি” (পুনাক) চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে বিভিন্ন সেবামূলক কার্যক্রম চলমান, চালিয়ে যাচ্ছ এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবুল কালাম সাহিদ(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) মো. নূরুজ্জামান, মোসা. নাজমুন নাহারসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy