পূর্বধলায় অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার পূর্বধালায় শ্যামগঞ্জ বাজারে অগ্নিকান্ডে সার-কীটনাশক ও লেপ তোষকের দোকান ভস্মিভূত হয়েছে।বুধবার (১৭ জানুয়ারি) জালশুকা কুমুদদগঞ্জ বাজারের আব্দুল্লাহর

2024-01-17T18:30:21+00:00
2024-01-17T18:30:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পূর্বধলায় অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, ৬:৩০ পিএম   (ভিজিট : ২৪০)
X

নেত্রকোনার পূর্বধালায় শ্যামগঞ্জ বাজারে অগ্নিকান্ডে সার-কীটনাশক ও লেপ তোষকের দোকান ভস্মিভূত হয়েছে। 

বুধবার (১৭ জানুয়ারি) জালশুকা কুমুদদগঞ্জ বাজারের আব্দুল্লাহর লেপ তোষকের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়ে মুর্হুত্বের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশ্ববর্তী এবায়েদুলের সার কীটনাশকের দোকানে ছড়িয়ে পড়লে লেপ তোষকের দোকান  ও সার কীটনাশকের দোকান ভস্মিভূত হয়েছে। 

অগ্নিকান্ডের খবর ছড়িয়ে পড়লে শতশত মানুষ আগুন নিভানোর জন্য এগিয়ে আসে। খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুনের পরিস্থিতি নিয়ন্ত্রনে। এতে প্রায় ২ ঘন্টা ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়ক যানচলাচল বন্ধ থাকে।

পূর্বধলা ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান মো. সাইফুল ইসলাম জানান, শর্ট সর্কিড থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার খবিরুল আহসান অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, দুটি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান ৯ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের  প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy