কলমাকান্দায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে এর চালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার

2024-01-17T18:34:23+00:00
2024-01-17T18:34:23+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কলমাকান্দায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, ৬:৩৪ পিএম   (ভিজিট : ১৭৫)
X

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে এর চালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী সন্ন্যাসীপাড়া গ্রামের গ্রামীন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক আশরাফুল মিয়া (১৮) একই গ্রামের ওমর আলীর ছেলে ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দি‌কে উপ‌জেলার আশরাফুল নি‌জের অ‌টো‌রিকশায় রংছাতি ইউনিয়নের কৃষ্টপুর নামক স্থা‌ন হ‌তে ধা‌নের চারা নি‌য়ে নিজ বা‌ড়ি‌র দি‌কে আস‌তে ছি‌লেন। বা‌ড়ির কাছাকা‌ছি আস‌লে গ্রামীন সড়‌কে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে অ‌টো‌রিকশা রাস্তার পা‌শে খা‌দে প‌ড়ে যায়। এতে অ‌টো‌রিকশা উল্টে এর নি‌চে চাপা প‌ড়েন তিনি।

স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে কলমাকান্দা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে আস‌লে হাসপাতা‌লের জরুরি‌ বিভা‌গের কর্তব‌্যরত চি‌কিৎসক শামীম আরা নিপা আশরাফুল‌কে মৃত ঘোষনা ক‌রেন।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি লুৎফুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে রাতেই নিহ‌তের মৃত‌দেহ প‌রিবা‌রের সদস‌্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy