গাজীপুরে শিশু সুরক্ষা কমিটি গঠিত

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

পপুলেশন সার্ভিসেস ট্রেনিং এন্ড সেন্টার (পিএসটিসি)’র সিবিসিপিএস প্রকল্পের আয়োজনে বুধবার বেলা ১১টার দিকে গাজীপুরের মাস্টারবাড়িতে ঘোষণা করা হয়েছে

2024-01-17T18:38:43+00:00
2024-01-17T18:38:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গাজীপুরে শিশু সুরক্ষা কমিটি গঠিত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, ৬:৩৮ পিএম   (ভিজিট : ২১১)
X

পপুলেশন সার্ভিসেস ট্রেনিং এন্ড সেন্টার (পিএসটিসি)’র সিবিসিপিএস প্রকল্পের আয়োজনে বুধবার বেলা ১১টার দিকে গাজীপুরের মাস্টারবাড়িতে ঘোষণা করা হয়েছে শিশু সুরক্ষা কমিটি। 

গাজীপুর সিটি কর্পোরেশনের স্থানীয় সংরক্ষিত আসনের নারী কাউন্সিলরকে সভাপতি করে ২৫ সদস্য বিশিষ্ট ওই কমিটি করা হয়। 

কমিটি ঘোষণার পূর্বে পিএসটিসি’র হেড অব প্রোগ্রাম মাহবুবুল আলমসহ  প্রজেক্ট কো-অর্ডিনেটর রেজাউল ইসলাম পিএসটিসি ও শিশু সুরক্ষা কমিটির আদর্শ উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য কমিটির সদস্যদেরকে অবহিত করেন। 

এছাড়া প্রোগ্রাম অফিসার শাহরিয়ার শাওনের সঞ্চালনায় এবং প্রজেক্ট এসোসিয়েট তামান্না শাম্মীর সহযোগিতায় শিশু সুরক্ষা কমিটির সদস্য হাফসা আক্তার ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া বক্তব্য রাখেন। 

কমিটির সদস্যবৃন্দ আশা পোষণ করেন, এই কমিটি আগামী দিনে শিশুদের সামাজিক মর্যাদা বৃদ্ধিতে এবং সুন্দর সমাজ গঠনে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী ৩ বছর এই প্রকল্পটি শিশু বিশেষ করে নারী শিশুদের নিয়ে কাজ করবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy