টঙ্গীতে কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে গাসিক ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকারের বিরুদ্ধে। মঙ্গলবার রাত দশটার দিকে

2024-01-17T19:15:28+00:00
2024-01-17T19:15:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, ৭:১৫ পিএম   (ভিজিট : ৩৪৯)
X

গাজীপুরের টঙ্গীতে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে গাসিক ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকারের বিরুদ্ধে। মঙ্গলবার রাত দশটার দিকে টঙ্গীবাজার মেহের প্লাজার সামনে এই ঘটনা ঘটে। 

এতে গুরুতর আহত হন টঙ্গী বাজার পরিবেশক সমিতির সাংগঠনিক সম্পাদক ও ওয়াসিয়াতুন নূর ডিস্ট্রিবিউশনের স্বত্বাধিকারী নুরুল মনির (৩৫)। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

অভিযুক্তরা হলেন, গাসিক ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার, কাউন্সিলরের সহযোগী মোহাম্মদ আলী ও শামীম ওরফে ক্যাসেট শামীম।
অভিযোগ সুত্রে জানা যায়, টঙ্গীবাজার পরিবেশক সমিতির সদস্য জনৈক রিপনের সাথে ব্যবসায়িক লেনদেন ছিল অপর এক ব্যবসায়ীর। ওই ব্যবসায়ী বিভিন্ন মানুষের টাকা আত্মসাৎ করে পালিয়ে গেলে তার ভাই জনৈক আপেলের মধ্যস্থতায় দোকানের মালামাল ফেরত দিচ্ছিলেন। রিপনের সাথে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নুরুল মনির। 

এসময় আকস্মিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার। এসময় কিছু বুঝে উঠার আগেই ব্যবসায়ী মনির এর উপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করেন তিনি। পরে মনিরকে টেনে হেঁচড়ে মার্কেটের ভিতর থেকে বাইরে নিয়ে আসেন কাউন্সিলর। কাউন্সিলরের কর্মী মোহাম্মদ আলী ও শামীমের নেতৃত্বে পুনরায় মনিরকে এলোপাতাড়ি মারধর করে তার পকেটে থাকা ৬৪ হাজার ৭শত টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় তাকে গুলি করে মেরে ফেলার হুমকি দেন হামলাকারীরা। 

পরে স্থানীয় ব্যবসায়ীরা মনিরকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসার ব্যবস্থা করেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানি রুবেল মিয়া জানান, গতকাল রাত দশটার দিকে কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকারের লোকজন এক ব্যবসায়ীকে মারধর করেছে। তবে কি বিষয় নিয়ে মারধর করেছে তা আমার জানা নেই।

এবিষয়ে অভিযুক্ত কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার সংবাদকর্মীদের বলেন, পলাতক ব্যবসায়ীর গোডাউন থেকে মালামাল নেওয়ার চেষ্টা করছিল আমি নিষেধ করেছিলাম শুনে নাই তাই চর থাপ্পড় দিয়েছি।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ বলেন, এঘটনায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy