নন্দীগ্রামে নব নির্বাচিত এমপিকে সংবর্ধনা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

সারাবাংলা

নন্দীগ্রামে নব নির্বাচিত সাংসদ রেজাউল করিম তানসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।বুধবার দুপুর সাড়ে ১২টায় দলীয় নেতা-কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা

2024-01-17T20:09:43+00:00
2024-01-17T20:09:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নন্দীগ্রামে নব নির্বাচিত এমপিকে সংবর্ধনা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, ৮:০৯ পিএম   (ভিজিট : ৩৩৩)
X

নন্দীগ্রামে নব নির্বাচিত সাংসদ রেজাউল করিম তানসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় দলীয় নেতা-কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা ও মিছিল স্লোগানের মধ্য দিয়ে ৩৯ বগুড়া-৪ আসনের নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ,কে,এম রেজাউল করিম তানসেন কে রিসিভ করে উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসেন। 

এরপর নব নির্বাচিত এমপি উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন ও বঙ্গবন্ধু পরিবারের শহিদদের স্মৃতির স্বরণে ১মিনিট নিরবতা পালন করেন। 

পরে নন্দীগ্রাম উপজেলা পরিষদের আয়োজনে নব নির্বাচিত এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলার পর পর্যায়ক্রমে নন্দীগ্রাম পৌর আওয়ামীলীগ, নন্দীগ্রাম সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন সংবর্ধনা প্রদান করেন। 

এরপর দুপুর ১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ভদ্রাবতীতে সংবর্ধনাত্তোর এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল আশরাফ জিন্নাহ, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু,আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম ছবি, নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন, মজিবর রহমান, নন্দীগ্রাম উপজেলা প্রেক্লাবের সভাপতি বকুল হোসেন, উপজেলা জাসদের সভাপতি জিয়াউল হক শাহীন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মাহাবুর রহমান প্রমুখ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy