নড়াইলে আপন চার ভাইয়ের ৫ বছরের কারাদণ্ড

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে দস্যূতার মামলায় আপন চার ভাইয়ের ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা

2024-01-17T20:11:54+00:00
2024-01-17T20:11:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে আপন চার ভাইয়ের ৫ বছরের কারাদণ্ড
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, ৮:১১ পিএম   (ভিজিট : ২৬৫)
X

নড়াইলে দস্যূতার মামলায় আপন চার ভাইয়ের ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

বুধবার দুপুরে নড়াইলের অতিরিক্ত দায়রা জজ আদালত দুইয়ের বিচারক মোঃ সাইফুল আলম এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামী হাসান খান, হোসেন খান, সোহেল খান ও আক্কেল খান লোহাগড়া উপজেলার নড়িয়া গ্রামের অলিয়ার খানের ছেলে। রায় ঘোষণার সময় হাসান খান, হোসেন খান আদালতে উপস্থিত ছিল। সোহেল খান ও আক্কেল খান পলাতক ছিল।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৭ সালের র্মাচ মাসের ১০ তারিখে লোহাগড়া উপজেলার নড়িয়া গ্রামের ফরিদা বেগমের বাড়ীতে রাত অনুমান ১২টার সময় আসামী হাসান খান, হোসেন খান, সোহেল খান ও আক্কেল খান অবৈধ ভাবে জোরপূর্বক বাড়ীর মধ্যে প্রবেশ করে মৃতূর ভয় দেখিয়ে বিভিন্ন মালামাল লুট করে। এ ঘটনায় পরের দিন লোহাগড়া থানায় একটি মামলা দায়র করেন ভুক্তভোগীরা। মামলার তদন্ত কর্মকর্তা আসামীদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। 

৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামী হাসান খান, হোসেন খান, সোহেল খান ও আক্কেল বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত আসামীদের ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে আদেশ দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy