ভুল ট্রেনে ওঠা কিশোরীকে কেবিনে নিয়ে ধর্ষণ

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস চলন্ত ট্রেনে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে ওই ট্রেনে

2024-01-17T20:50:20+00:00
2024-01-17T21:06:55+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভুল ট্রেনে ওঠা কিশোরীকে কেবিনে নিয়ে ধর্ষণ
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, ৮:৫০ পিএম  আপডেট: ১৭.০১.২০২৪ ৯:০৬ পিএম  (ভিজিট : ৫৭৮)
X

ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস চলন্ত ট্রেনে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে ওই ট্রেনে কর্তব্যরত এক  পরিচর্যককে  (অ্যাটেনডেন্ট) গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।

বুধবার (১৭ জানুয়ারী) সকালে পীরগাছা এলাকায় চলন্ত ট্রেনে এঘটনা ঘটে।

গ্রেফতারকৃত পরিচর্যক আক্কাস গাজী,  বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ এলাকার বজলু গাজীর ছেলে।

লালমনিরহাট জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলী জানান, শিশুটির বাড়ি ময়মনসিংহ জেলায়। শিশুটি মঙ্গলবার রাতে জয়দেবপুর স্টেশন থেকে ময়মনসিংহের ট্রেনে না উঠে ভুল করে লালমনি এক্সপ্রেস ট্রেনে উঠে পরে। যাত্রাপথে বসার আসন না পেয়ে কখনো দাঁড়িয়ে কখনো ফাঁকা জায়গায় বসে ভ্রমন করছিল সে। এ বিষয়টি ওই পরিচর্যক লক্ষ্য করে। ট্রেনটি  সকালের দিকে গাইবান্ধার কাছাকাছি পৌঁছালে পরিচর্যক আক্কাস গাজী মেয়েটিকে সিটে বসানোর কথা বলে একটা ফাঁকা কেবিনে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। 

এ সময় শিশুটির চিৎকারে ট্রেনে টহলরত জিআরপি পুলিশ এসে কেবিনের দরজা খুলে তাকে উদ্ধার করে এবং ধর্ষক আক্কাস গাজীকে আটক করে।

পরে ট্রেনটি লালমনিরহাট পৌঁছালে শিশুটিকে হাসপাতলে ভর্তি করিয়ে পুলিশ বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করে। ওই মামলায় ধর্ষক আক্কাস গাজীকে গ্রেফতার  দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

শিশুটির পরিচয় নিশ্চিত হওয়া গেলেও অভিভাবকদের মোবাইল নম্বর বলতে না পারায় পুলিশ নিজেই বাদী হয়ে মামলা করেছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। শিশুটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy