ভাঙ্গায় গণপিটুনিতে এক ডাকাত নিহত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের ভদ্রকান্দা গ্রামে ইস্রাফিল নামে এক ডাকাত গণপিটুনিতে নিহত হয়েছে। সে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের

2024-01-18T13:07:54+00:00
2024-01-18T13:07:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভাঙ্গায় গণপিটুনিতে এক ডাকাত নিহত
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪, ১:০৭ পিএম   (ভিজিট : ১৪৮)
X

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের ভদ্রকান্দা গ্রামে ইস্রাফিল নামে এক ডাকাত গণপিটুনিতে  নিহত হয়েছে। সে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের খাটরা গ্রামের হাফিজ শেখের ছেলে।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে ওই গ্রামের জাকির মোল্লার বাড়ীতে ডাকাতি করতে গিয়ে গনপিটুনিতে সে নিহত হয় । সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ডাকাতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করে। 

পুলিশ ও এলাকার সূত্রে জানা গেছে,  বুধবার দিবাগত রাত তিনটার দিকে জাকির মোল্লার ঘরের তালা ভেঙ্গে ডাকাতি করতে থাকে একদল ডাকাত। পাশের রুমে ঘুমিয়ে থাকা মসজিদের ইমাম ডাকাতের উপস্থিতি টের পেয়ে মোবাইল ফোনে আশে- পাশের লোকদের খবর দেয় এবং মাইকে ঘোষণা দেয়। পরে গ্রামবাসী জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করে বাগানের মধ্যে থেকে তাকে ধরে গনপিটুনি দেয়। এতে ঘটনা স্থলেই ইসরাফিল শেখ(৪০) মারা যায়। 

 এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মামুনুর রশিদ জানান, ইসরাফিল পেশাদার একজন চোর। গতরাতে চুরি করতে গেলে গ্রামবাসী ইসরাফিল নামের এক চোরকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়। আমরা লাশ উদ্ধার করে ময়না জন্য ফরিদপুর মার্গে প্রেরন করেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy