ঘাটাইলে ইফাত হত্যার প্রতিবাদে মানববন্ধন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইলে ইফাত হত্যার আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইফাতের সহপাঠী ধলাপাড়া কলেজের প্রাক্তন

2024-01-18T15:25:27+00:00
2024-01-18T15:25:27+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে ইফাত হত্যার প্রতিবাদে মানববন্ধন
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪, ৩:২৫ পিএম   (ভিজিট : ১৫৭)
X

টাঙ্গাইলের ঘাটাইলে ইফাত হত্যার আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইফাতের সহপাঠী ধলাপাড়া কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ও এলাকাবাসী। মানববন্ধন থেকে হত্যার ঘটনায় পলাতক আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবি জানানো হয়েছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার ধলাপাড়া কলেজ মোড় সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফি, স্বেচ্ছাসেবী সংগঠন আলোর পথে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ সাদ্দাম হোসেনসহ ইফাতের সহপাঠী শিক্ষার্থীরা ও এলাকাবাসী । মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেপ্তার না করা হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে সাধারণ শিক্ষার্থী ও গ্রামবাসী।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ঘাটাইল থানার এস আই মোঃ শহিদুজ্জামান বলেন, এ ঘটনায় মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। 

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সরাশাক গ্রামের স্থানীয় আব্দুল লতিফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যান ইফাত তালুকদার (১৯)। খেলার এক পর্যায়ে কথা কাটাকাটি হয় মো.রবিন ও তার অন্যান্য সঙ্গীদের সঙ্গে। ইফাত কথা না বাড়িয়ে স্কুল মাঠ থেকে চলে গিয়ে স্কুলের পাশের দোকানে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় সরাশাক গ্রামের কাদের মন্ডলের ছেলে মো.রবিন (২৬), মো.আবিদ (২২), মো.আজমীর ও জয়নাল আবেদিনের ছেলে শাহপরান (২০)। এতে ইফাত গুরুতর আহত হয়। এ ঘটনার খবর শোনে তার ভাই ইমন ও আব্দুল্লাহ এগিয়ে আসলে তাদের উপর হামলায় চালিয়ে তাদের আহত করে চলে যায় । স্থানীয়রা তাদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  জরুরি বিভাগের চিকিৎসক ইফাত ও আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। টাঙ্গাইল হাসপাতালে রিফাতের অবস্থার অবনতি হলে শনিবার চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠান। মেডিকেলের আইসিওতে চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ১৯ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে মারা যান ইফাত। ঘটনার দিনই ঘাটাইল থানায় নিহত ইফাতের ভাই ইমন তালুকদার বাদী হয়ে মামলা করেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy