ভোটের দিন নিখোঁজ মা-ছেলের সন্ধান মেলেনি ১১দিনেও

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন মোছাঃ কুসুম। সেখানে দুইদিন থেকে ৭ জানুয়ারি ভোটের দিন স্বামীর বাড়ি

2024-01-18T17:22:02+00:00
2024-01-18T17:22:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভোটের দিন নিখোঁজ মা-ছেলের সন্ধান মেলেনি ১১দিনেও
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪, ৫:২২ পিএম   (ভিজিট : ১৬৬)
X

স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন মোছাঃ কুসুম। সেখানে দুইদিন থেকে ৭ জানুয়ারি ভোটের দিন স্বামীর বাড়ি ফেরার পথে ৩ বছর বয়সী ছেলে ইয়াছিন সহ দীর্ঘ এগারো দিন ধরে নিখোঁজ রয়েছেন কুসুম। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ত্রিশালে।

কুসুম ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের অলহরী গ্রামের দেলোয়ার হোসেন সুমনের মেয়ে। এদিকে দীর্ঘ ১১দিনেও মেয়ে এবং নাতনিকে খোঁজে না পেয়ে দিশেহারা কুসুমের বাবা সুমন ও তার স্ত্রী। 

জানা যায়, প্রায় পাঁচ বছর আগে ত্রিশাল পৌরসভার উজানপাড়া গ্রামের কামাল হোসেনের সঙ্গে বিয়ে হয় কুসুমের। এর মধ্যে ছোটখাটো মনমালিন্য বাদে ভালোই চলছিল তাদের সংসার।

কুসুমের বাবা সুমন বলেন, আমার মেয়ে এবং নাতনিকে এক সপ্তাহ ধরে খোঁজে পাচ্ছি না। ভোটের দিন স্বামীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে  ছিল সে। এরপর থেকেই তাকে আর খোঁজে পাচ্ছি না। এমন কোন আত্মীয়-স্বজন নেই যাদের বাড়িতে খোঁজ নেইনি। শেষে নিরুপায় হয়ে ত্রিশাল থানায় ও  পুলিশ সুপার(পিবিআই) ময়মনসিংহ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের কাছে এবিষয়টি জানতে চাইলে তিনি বলেন, 'এই বিষয়ে আমি এখনো অবগত নই। তবে খোঁজ খবর নিয়ে দেখবো।'







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy