দেশের নারীদের জন্য কাজ করে যেতে চাই : সাজেদা সুরাত

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক সাজেদা সুরাত বলেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার নির্দেশে বৃহত্তর

2024-01-18T17:30:32+00:00
2024-01-18T17:30:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দেশের নারীদের জন্য কাজ করে যেতে চাই : সাজেদা সুরাত
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪, ৫:৩০ পিএম   (ভিজিট : ৪১২)
X

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক সাজেদা সুরাত বলেছেন, “মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার নির্দেশে বৃহত্তর চট্টগ্রাম সহ সমগ্র বাংলাদেশের নারীদের শিক্ষা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে আমি কাজ করছি। চট্টগ্রামের সন্তান হিসেবে এই জনপদের সাথে আমার সম্পর্কের শিকড় গাঁথা৷ তাই চট্টগ্রাম উত্তর-দক্ষিণ ও মহানগরের নারীদের জন্য বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে৷”

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে নগরীর একটি রেস্তোরায় চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন৷ এসময় তিনি আরো বলেন, দেশনেত্রী আমাকে কেন্দ্রীয় কমিটিতে স্থান দিয়ে যে দ্বায়িত্ব দিয়েছেন সেই অবস্থানে থেকে চট্টগ্রামের জন্য বিশেষ করে এখানকার নারীদের জন্য কিছু করে যেতে চাই। যেহেতু আমি ইতোমধ্যেই কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য হয়েছি সেহেতু চট্টগ্রাম জেলা ও মহানগরসহ স্থানীয় কোন পর্যায়ে আমার কিছুই চাওয়া পাওয়ার নেই। বিগত সংসদ নির্বাচনের পূর্ব থেকেই জননেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় ও সংগঠনের সিদ্ধান্তে আমি এই চট্টগ্রাম অঞ্চলে প্রচার প্রচারণায় অংশ নিয়েছিলাম।

সদ্য সমাপ্ত নির্বাচনে নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে সাজেদা সুরাত বলেন, লোহাগাড়ার সাতগড়, কলাউজান ও সাতকানিয়ার চরতী এলাকায় ঘুরে আমার মনে হয়েছে এখানে আমাদের মা বোনেরা নানামুখী চাপের ভেতর বসবাস করছেন। বেশির ভাগ নারীরাই নিজ নিজ গৃহের অভ্যন্তরেই অবস্থান করে থাকেন। সেখানে তাঁদের কাছে ভোট চাইতে কোন পুরুষ মানুষের যাওয়ার সুযোগ ছিল না। এমনকি প্রচারণা কালে আমাদের ছবি তুলতেও বারণ ছিল। আমার মনে হয় এসব নারীদের কাছে দেশের উন্নয়ন ও পরিকল্পনার বার্তা পৌঁছে দিতে মহিলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

মতবিনিময় কালে তিনি চট্টগ্রামের গণমাধ্যমের সাংবাদিকদের কাছে পরামর্শ ও সুচিন্তিত মতামত কামনা করেন। মতবিনিময় কালে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি অনিন্দ্য টিটো, সাংগঠনিক সম্পাদক পীরজাদা মোঃ মহরম হোসেন, প্রেসক্লাবের ক্রিড়া সম্পাদক সারোয়ার উল আলম,  চট্টগ্রাম প্রেসক্লাব, সিউজের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy