চাক্তাইয়ে ভেজাল মসলার কারখানায় অভিযান

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের চাক্তাই এলাকায় মিয়াখান নগর ব্রিজের পাশে একটি মসলা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন এবং কোতোয়ালি থানা

2024-01-18T18:55:54+00:00
2024-01-18T18:55:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাক্তাইয়ে ভেজাল মসলার কারখানায় অভিযান
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪, ৬:৫৫ পিএম   (ভিজিট : ৪৮৬)
X

চট্টগ্রামের চাক্তাই এলাকায় মিয়াখান নগর ব্রিজের পাশে একটি মসলা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন এবং কোতোয়ালি থানা পুলিশ। এসময় কারাখানার মূল মালিক বাচ্চু মিয়া সহ চার শ্রমিককে হাতেনাতে আটক করা হয়। 

বৃহস্পতিবার চালানো এই অভিযানে মানবদেহের জন্য ক্ষতিকর রঙ, কয়লা, কাঠের গুড়া এবং অত্যন্ত নিম্নমানের ভুষি মিশ্রিত ৯০০ কেজি মসলা জব্দ করা হয়।এসব উপকরণ ব্যবহার করে ঐ কারখানায় হলুদের গুড়া এবং মরিচ গুড়া তৈরি করা হচ্ছিল। পরে মূল অভিযুক্ত বাচ্চু মিয়াকে ১ লাখ টাকা জরিমানা এবং ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় এবং জব্দকৃত মালামাল জনসমক্ষে ধ্বংস করা হয়। 

চট্টগ্রাম জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রতীক দত্ত এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম ওবায়দুল হক এ অভিযানের নেতৃত্ব দেন।

এ বিষয়ে চট্টগ্রাম এর জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান গণমাধ্যমকে বলেন, প্রতি বছরই পবিত্র রমজান মাসে অধিক মুনাফা লাভের আশায় বেশ কিছু অসাধু ব্যবসায়ী চট্টগ্রামে এরূপ ভেজাল মসলা উৎপাদন ও বাজারজাত করেন। এ বছর রমজানে চট্টগ্রামে যেন এরকম ভেজাল খাদ্যদ্রব্য তৈরি ও বাজারজাত না হয় সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy