শ্রমিকদের মৌলিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে দাবী দিবস পালিত

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর গলাচিপা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে ২০২৪-২০২৪ অর্থ বছরে অর্থ বরাদ্দ করে মৌলিক অধিকার সহ

2024-01-18T20:22:29+00:00
2024-01-18T20:22:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শ্রমিকদের মৌলিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে দাবী দিবস পালিত
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪, ৮:২২ পিএম   (ভিজিট : ১৫৫)
X

পটুয়াখালীর গলাচিপা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে ২০২৪-২০২৪ অর্থ বছরে অর্থ বরাদ্দ করে মৌলিক অধিকার সহ  বার দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের ন্যায় কর্মসূচি পালিত হয়েছে।

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) এর কেন্দ্রীয় কমিটির নির্দেশে দেশব্যাপী ১৮ জানুয়ারি শ্রমিকদের ২০২৪-২০২৪ অর্থ বছরে অর্থ বরাদ্দ করে মৌলিক অধিকার সহ  বার দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে দাবি দিবস উপলক্ষে লিফলেট বিতরণ,সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার প্রত্যায়ে উপজেলার ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা কমিটি।

রোজ বৃহস্পতিবার ১৮ জানুয়ারি উপজেলার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইমারত নির্মাণ শ্রমিকদের সভাপতি মোঃ এমদাদুল হক মাঝি এর সভাপতিত্বে এবং সম্পাদক মোঃ কামরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রেজাউল করিম হাওলাদার। 

এ সময় আরও উপস্থিত ছিলেন নুরুনআমিন প্যাদা,মোঃ আলী হোসেন প্যাদা, মোঃমস্তোফা মিয়া,আলমগীর মাঝি, মোঃ নজরুল ইসলাম, এমদাদুল হক, মোঃ মহোসিন, প্রচার সম্পাদক রিয়াজ হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন ইনসাফ এর সংগঠক গণ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy