ঘোড়াঘাটে কম্বল বিতরণ, প্রয়োজনের তুলনায় বরাদ্দ অপ্রতুল

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ঘোড়াঘাটে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার বরাদ্দ সরকারি ২৪০ পিচ কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। বরাদ্দ

2024-01-18T20:36:52+00:00
2024-01-18T20:36:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঘোড়াঘাটে কম্বল বিতরণ, প্রয়োজনের তুলনায় বরাদ্দ অপ্রতুল
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪, ৮:৩৬ পিএম   (ভিজিট : ১৭৭)
X

দিনাজপুরের ঘোড়াঘাটে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার বরাদ্দ সরকারি ২৪০ পিচ কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। বরাদ্দ এ সব শীতবস্ত্র কম্বল প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এ সব শীত বস্ত্র কম্বল উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কার্যালয় থেকে  বিতরণ করা হয়। শীত বস্ত্র বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম। 

ঘোড়াঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা জানান, প্রথম দফায় এ উপজেলায় ঘোড়াঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সরকারি ভাবে ২ হাজার ৭৪০ পিচ কম্বল শীতার্ত মানুষের জন্য বিতরণ করা হয়। তা প্রয়োজনের তুলনায় ছিল অপ্রতুল।

পরবর্তীতে আরোও শীত বস্ত্র কম্বলের  চাহিদা হেয়ে ২য় দফায় উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে জেলা প্রশাসক বরাবরে বরাদ্দ চেয়ে আবদন করা হয়।

আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসকে কার্যালয়ের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা একটি পৌরসভা ও একটি উপজেলার জন্য আরোও ২৪০ পিচ কম্বল শীত বস্ত্র কম্বল বরাদ্দ দেয়।

পৌরসভায় ৪৮টি উপজেলার বুলাকীপুর ইউয়িনে ৪৮টি,পালশা ইউনিয়নে ৪৮টি,সিংড়া ইউনিয়নে ৪৮টি ও ঘোড়ঘাট ইউনিয়নে ৪৮টি করে কম্বল বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy