লক্ষ্মীপুর পৌর হকার্স মার্কেটে আগুনে পুড়লো ৪ দোকান

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাবাংলা

লক্ষ্মীপুর শহরের পৌর হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ৪ টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ৯ টার দিকে

2024-01-19T15:12:56+00:00
2024-01-19T15:12:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুর পৌর হকার্স মার্কেটে আগুনে পুড়লো ৪ দোকান
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪, ৩:১২ পিএম   (ভিজিট : ২০৯)
X

লক্ষ্মীপুর শহরের পৌর হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে ৪ টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯ টার দিকে পৌর হকার্স মার্কেটের ভগবতী ভান্ডার নামীয় একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। এরআগেই পুড়ে যায় ভগবতী ভান্ডার, ফিরোজ স্টোর, লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার ও মুসলিম লাইব্রেরী।

এদিকে ঘটনার পর সেখানে পরিদর্শনে যায় পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া। তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজ নেন ও তাদের সান্ত্বনা দেন। এছাড়াও তিনি, কিছু ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক রঞ্জিত কুমার সাহা বলেন,  অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ৩ টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy