নড়াইলে গাঁজাসহ গ্রেফতার ১

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে ২৫০ গ্রাম গাঁজাসহ মো. হাদিউজ্জামান ওরফে হাদি সিকদার (৪৫) নামের ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল

2024-01-19T15:14:29+00:00
2024-01-19T15:14:29+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
নড়াইলে গাঁজাসহ গ্রেফতার ১
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪, ৩:১৪ পিএম   (ভিজিট : ১৯৮)
X

নড়াইলে ২৫০ গ্রাম গাঁজাসহ মো. হাদিউজ্জামান ওরফে হাদি সিকদার (৪৫) নামের ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সে জেলার সদর থানার ভাওয়াখালী গ্রামের মৃত সাঈদ শিকদারের ছেলে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে নড়াইল সদর থানার মুলিয়া ইউনিয়নের বাঁশভিটা বিলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো.ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই মো. ফারুক হোসেন, এএসআই আনিসুজ্জামান, এএসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর থানার মুলিয়া ইউনিয়নের বাঁশভিটা বিলপাড়া গ্রামের জনৈক রবিউল ইসলাম রুবেলের বাড়ির পশ্চিম পাশে কাঁচা রাস্তার উপর হতে তাকে গ্রেফতার করে। এ সময় তার নিকট থেকে ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। 

নড়াইল জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ছাব্বিরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বুলেটিনকে বলেন, সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy