নড়াইলে তিন ইজিভ্যান চোর গ্রেফতার

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে ব্যাটারী চালিত ইজিভ্যান চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চোরাই ৩টি ব্যাটারী চালিত ইজিভ্যান উদ্ধার

2024-01-19T15:15:50+00:00
2024-01-19T15:15:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে তিন ইজিভ্যান চোর গ্রেফতার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪, ৩:১৫ পিএম   (ভিজিট : ১৭১)
X

নড়াইলে ব্যাটারী চালিত ইজিভ্যান চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চোরাই ৩টি ব্যাটারী চালিত ইজিভ্যান উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার পেশাদার চোর চক্রের সদস্য মো.আব্দুল্লাহ শেখ (২৩), মো.রেজাউল শেখ (৩৪), মো. মারুফ মীর (৩২)। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সন্ধ্যায় তাদের তিনজনকে নিজ নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হলেন- নড়াইল জেলার লোহাগড়া থানার মহিষাপাড়া গ্রামের মোহাম্মদ লিয়াকত শেখের ছেলে মো. আব্দুল্লাহ শেখ, একই গ্রামের মৃত আইয়ুব শেখের ছেলে মো. রেজাউল শেখ, কালিয়া থানার মোহাম্মদপুর গ্রামের দাউদ মীরের ছেলে মো. মারুফ মীর।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ৩০ ডিসেম্বর রাতে নড়াইল পৌরসভাধীন ভওয়াখালী সাকিনস্থ নড়াইল পুরাতন বাস টার্মিনালের রাস্তার উপর হতে ৩টি ব্যাটারি চালিত ইজিভ্যান চুরি হয়। ভুক্তভোগী ভ্যানচালক মো. মাহাবুবুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে নড়াইল সদর থানায় একটি চুরির মামলা রুজু করা হয়। মামলা রুজু হওয়ার পরপরই মামলার তদন্তকারী অফিসার এসআই পলাশ কুমার ঘোষ এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি চৌকস টিম চোরাই মালামাল উদ্ধার এবং চোর গ্রেফতারে মাঠে নামে।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত¡াবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পলাশ কুমার ঘোষ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই মো. ফিরোজ আহম্মেদ এর নেতৃত্বে একটি চৌকশ টিম আজ সন্ধ্যা ৬টা ২০মিনিটের দিকে অভিযান পরিচালনা করে আব্দুল্লাহ শেখ,রেজাউল শেখ ও মারুফ মীর নামের পেশাদার চোর চক্রের ৩ সদস্যকে তাদের নিজ নিজ বাড়ি হতে গ্রেফতার করে। এসময় তাদের হেফাজত হতে চোরাই ৩টি ব্যাটারী চালিত ইজিভ্যান উদ্ধার করতে সক্ষম হন। এছাড়াও আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।#





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy