সড়ক দুর্ঘটনায় জবি শিক্ষার্থীর মৃত্যু

জবি প্রতিনিধি

সারাবাংলা

সড়ক দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অভিজিৎ হালদার অভি নিহত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮

2024-01-19T18:51:45+00:00
2024-01-19T18:51:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সড়ক দুর্ঘটনায় জবি শিক্ষার্থীর মৃত্যু
জবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪, ৬:৫১ পিএম   (ভিজিট : ১২২)
X

সড়ক দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অভিজিৎ হালদার অভি  নিহত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়স্থ পিরোজপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে মাওয়া যাওয়ার পথে শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান তিনি । তার সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী অনন্যা হালদার অন্তুকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  ভর্তি করানো হয়েছে। অন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এর ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, মাওয়া যাওয়ার পথে শ্রীনগরে এ দুর্ঘটনা ঘটে। অভি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। আর অন্তুকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। অন্তুকে বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর অভির মরদেহ হাইওয়ে পুলিশ আইনি প্রক্রিয়া শেষ করে আমাদের কাছে হস্তান্তর করে।

এদিকে অভির অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে। সেইসাথে তারা অন্তুর দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চাচ্ছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy