লঞ্চের কেবিন থেকে দর্জি দোকানের কর্মচারির মরদেহ উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

চাঁদপুর লঞ্চঘাটে এমভি বোগদাদিয়া-৭ নামে যাত্রীবাহী লঞ্চের কেবিন থেকে মো. জয়নাল নামে দর্জি দোকানের কর্মচারির মরদেহ উদ্ধার করেছে

2024-01-19T19:02:36+00:00
2024-01-19T19:02:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লঞ্চের কেবিন থেকে দর্জি দোকানের কর্মচারির মরদেহ উদ্ধার
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪, ৭:০২ পিএম   (ভিজিট : ১৭১)
X

চাঁদপুর লঞ্চঘাটে এমভি বোগদাদিয়া-৭ নামে যাত্রীবাহী লঞ্চের কেবিন থেকে মো. জয়নাল নামে দর্জি দোকানের কর্মচারির মরদেহ উদ্ধার করেছে নৌ থানা পুলিশ।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে সদরঘাট ছেড়ে থেকে দুপুরে চাঁদপুর ঘাটে আসার পর মৃত্যুর বিষয় জানতে পেরে চাঁদপুর নৌ থানা পুলিশ ওই ব্যাক্তির মরদেহ উদ্ধার করেন।

লঞ্চে দেয়া তথ্যে জানাগেছে, জয়নালের বাড়ী শরীয়তপুর জেলায়। পুলিশ জানালেন তিনি ঢাকা একটি দর্জির দোকানে কাজ করতেন। লঞ্চের নীচতলার ১০৩ নাম্বার কেবিনে তার মৃত্যু হয়।

বোগদাদিয়া লঞ্চ-৭ এর মাষ্টার কলিমুল্লাহ জানান,  আজ সকাল ৮ টা ৩৫ মিনিটে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে লঞ্চটি পৌনে ১২ টায় চাঁদপুর ঘাটে আসে। ঘাটে আসারপর সকল যাত্রী লঞ্চ থেকে নেমে পড়ে। কিন্তু নীচতলার ১০৩ কেবিনের যাত্রী বের হয় না। পরে দরজায় অনেকবার নক করা হলেও সাড়া শব্দ না পেয়ে জানালা খুলে দেখা যায় তিনি নীচে পড়ে আছেন। বিষয়টি সাথে সাথে নৌ থানা পুলিশকে অবহিত করলে ঘটনাস্থল থেকে পুলিশের সহায়তার উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। লঞ্চের টালী খাতায় তিনি জয়নাল নাম অন্তর্ভুক্ত করেছেন।

চাঁদপুর নৌ থানার উপ-পরিদর্শক (এসআই) জহির জানান, খবর জানতে পেরে লঞ্চে এসে ওই ব্যাক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সে ঢাকায় একটি দর্জির দোকানে কাজ করে বলে দোকান মালিকের সাথে আমাদের কথা হয়েছে। তিনি জানিয়েছেন তার বাড়ি শরিয়তপুর জেলায়। কেবিনে তিনি একা থাকায় পূর্নাঙ্গ পরিচয় পাওয়া যায়নি। তবে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. মুনসুর আহমেদ জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই রোগী মৃত্যুবরণ করেছে। রোগীকে যেহেতু মৃত অবস্থায় আনা হয়েছে, তাই কোন কারণ বলা যাচ্ছে না।

ওই ব্যাক্তির মরদেহ বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy