চাঁদপুরে উদ্যমী নারী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

চাঁদপুরে মাসব্যাপী 'উদ্যমী নারী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা-২০২৪ উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ

2024-01-19T19:04:03+00:00
2024-01-19T19:04:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁদপুরে উদ্যমী নারী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪, ৭:০৪ পিএম   (ভিজিট : ১৪৭)
X

চাঁদপুরে মাসব্যাপী 'উদ্যমী নারী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা-২০২৪ উদ্বোধন হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর উদ্যোগে মাসব্যাপী মেলা আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি।

মন্ত্রী বক্তব্যে বলেন, নারীরা উদ্যোক্তা হয়ে তাদের আয় রোজগারের ব্যবস্থা করছেন তাই নয়, তারা অন্যদের কর্মসংস্থান তৈরী করছেন। নারীর জয়ের ক্ষেত্রে শুধুমাত্রা নারীর নয়, সমাজেরই জয়। কারণ সমাজের অর্ধেককে পিছনে রেখে কিংবা তাদেরকে কাজে না লাগিয়ে একটি সমাজের সম্ভাবনাকে পুরোপুরি বিকশিত করতে পারি না। নারীকে পিছনে রেখে সমাজ কিন্তু এগিয়ে যেতে পারে না। যে কারণে আমাদের বঙ্গবন্ধু সমাজের যে বৈষাম্যহীনতা চেয়েছেন, সেখানে তিনি নারীর পুরুষের উভয়ের সমতাও চেয়েছেন। সে কারণে তিনি আমাদের সংবিধানেও এটি যুক্ত করেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি মো. শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাতসহ আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর ইউমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরা আক্তার। মাসব্যাপী উদ্যমী নারী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় উৎসাহ দিতে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন মেলা কমিটির আহ্বায়ক জেসমিন আক্তার।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy