ঈশ্বরদীতে ঘন কুয়াশায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ইপিজেডের দুই কর্মকর্তা নিহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার ঈশ্বরদীতে ঘন কুয়াশায় যাত্রীবাহী বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঈশ্বরদী ইপিজেডের একটি পোশাক কারখানার দুই কর্মকর্তা নিহত হয়েছেন।শনিবার (২০

2024-01-20T13:23:13+00:00
2024-01-20T13:23:13+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ঈশ্বরদীতে ঘন কুয়াশায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ইপিজেডের দুই কর্মকর্তা নিহত
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, ১:২৩ পিএম   (ভিজিট : ২৩৪)
X

পাবনার ঈশ্বরদীতে ঘন কুয়াশায় যাত্রীবাহী বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঈশ্বরদী ইপিজেডের একটি পোশাক কারখানার দুই কর্মকর্তা নিহত হয়েছেন।
 
শনিবার (২০ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের কোলেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া গ্রামের আব্দুর রউফের ছেলে নাসিম হোসেন (৪৫) ও পাবনা পৌর শহরের রাধানগর এলাকার সুব্রত কুন্ডুর ছেলে অমিত কুমার কুন্ডু (৪০)। তারা ঈশ্বরদী ইপিজেডের রেঁনেসা লিমিটেডের কর্মকর্তা ছিলেন।

জানা যায়, যাত্রীবাহী এস এন পরিবহনের বাসটি কুষ্টিয়া থেকে দাশুড়িয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে মাইক্রোবাসটি দাশুড়িয়া হয়ে ইপিজেডের যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মাইক্রোবাস চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

ঈশ্বরদী ইপিজেড (বেপজার) কাউন্সিলর কাম ইন্সপেক্টর জানান, ইপিজেডের রেঁনেসা লিমিটেডের দুই কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

ঈশ্বরদীর পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ কার স্যানাল জানান,।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। বাস ও মাইক্রোটি পুলিশ হেফাজতে নিয়েছে। বাসচালক ও সহকারী পালিয়ে গেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy