মোহনপুরে বাসের ধাক্কায় ভ্যান চালকসহ নিহত ২

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

রাজশাহীর মোহনপুরে বাসের ধাক্কায় ভ্যানের চালক সিরাজ (৫০) ও যাত্রী আব্দুল্লাহ (১২) ঘটনাস্থলেই নিহত হয়েছে।এতে আরো দুই জন

2024-01-20T15:40:46+00:00
2024-01-20T15:40:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মোহনপুরে বাসের ধাক্কায় ভ্যান চালকসহ নিহত ২
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, ৩:৪০ পিএম   (ভিজিট : ১৩২)
X

রাজশাহীর মোহনপুরে বাসের ধাক্কায় ভ্যানের চালক সিরাজ (৫০) ও যাত্রী আব্দুল্লাহ (১২) ঘটনাস্থলেই নিহত হয়েছে। 

এতে আরো দুই জন আহত হয়েছে। আহতরা হলেন-নিহত আব্দুল্লাহ এর পিতা কুদ্দুদ ও তার বোন নাফিজা। শনিবার দুপুর ১২টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের মোহনপুর উপজেলার সইপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

মোহনপুর থানার অফিসার ইনচার্জ হরিদাস মন্ডল জানান, রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহী গামী যাত্রীবাহী বাস রাফিউল (সিলেট-জ-১১-০০৫০) মোহনপুর উপজেলার সইপাড়া এলাকায় একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যান চালক ও এক যাত্রী মারা যায়। এ সময় আরো দুইজন আহত হয়। আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মোহনপুর থানায় একটি মামলা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy