হাতীবান্ধায় মস্তক বিহীন দেহের পর রক্তাক্ত ছুরি ও মাথা উদ্ধার

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মস্তক বিহীন মরদেহ উদ্ধারের পরের দিনেই রক্তাক্ত ছুরি ও মাথা উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৯ জানুয়ারি)

2024-01-20T15:44:28+00:00
2024-01-20T15:44:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হাতীবান্ধায় মস্তক বিহীন দেহের পর রক্তাক্ত ছুরি ও মাথা উদ্ধার
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, ৩:৪৪ পিএম   (ভিজিট : ৩৯৫)
X

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মস্তক বিহীন মরদেহ উদ্ধারের পরের দিনেই রক্তাক্ত ছুরি ও মাথা উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে মানিকুল ইসলাম (২৫) এক ভ্যান চালকের মস্তক বিহীন দেহ উদ্ধার করে পুলিশ।

প্রথর্মদিকে মরদেহটি শনাক্ত করতে না পারলে পরবর্তীতে তার পড়নের পোশাক ও স্যান্ডেল দেখেই তার পরিবারের লোকজন সনাক্ত করে।

আজ ২০ জানুয়ারি শনিবার সকালে যে এলাকাটিতে মস্তকবিহীন দেহটি উদ্ধার করা হয়েছিল তার পাশ থেকেই রক্তাক্ত ছুরি ও মস্তক দেখতে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে সেগুলো উদ্ধার করে।

নিহত যুবক হাতীবান্ধা উপজেলার সিংহীমারী ইউনিয়ন এর সিংহীমারি গ্রামের আব্দসু সাত্তারের পুত্র।

এই ঘটনার পিছনে একটি ভ্যান চুরির কথা বিভিন্ন ভাবে শোনা যাচ্ছে। কয়েকদিন আগে হাতীবান্ধা উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে আবুল কাশেমের পুত্র বাবুলের একটি ভ্যান চুরি হয়ে যায়।

সেই ঘটনায় মানিকুলকে সন্দেহীত ভাবে দোষারোপ করা হচ্ছিল।এরপর থেকে মানিকুল নিখোঁজ ছিলো। নিহতের পরিবার বাদী হয়ে হাতীবান্ধা থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ চাঞ্চল্যকর হত্যাকান্ডের রহস্য উৎঘাটনে পুলিশের পাশাপাশি সিআইডির একটি তদন্ত কমিটি অধিকতর গুরুত্ব দিয়ে কাজ করছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy