কালিয়াকৈরে বাসের ধাক্কায় নিহত ১, আহত ৬

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের কালিয়াকৈরে একটি মালবাহী ট্রাকের পিছনে দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই বাসের হেলাপার নিহত হয়েছে । এসময় এক

2024-01-20T17:57:17+00:00
2024-01-20T17:57:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কালিয়াকৈরে বাসের ধাক্কায় নিহত ১, আহত ৬
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, ৫:৫৭ পিএম   (ভিজিট : ১৮৯)
X

গাজীপুরের কালিয়াকৈরে একটি মালবাহী ট্রাকের পিছনে  দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই  বাসের হেলাপার নিহত হয়েছে । এসময় এক নারীসহ বাসের ছয়জন যাত্রী  মারাত্নক আহত হয়। শনিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার খাড়াজোড়া এলাকায় এদুর্ঘটনা ঘটে।


জানা যায়,  ঢাকা থেকে  টাঙ্গাইলগামী   তালুকদার পরিবহন নামে  একটি দ্রুতগামী যাত্রীবাহীবাস  শনিবার দুপুরে  উপজেলার খাড়াজোড়া এলাকায়  অপর একটি মালবাহী ট্রাকের  পিছনে সজোরে ধাক্কা মারে । এসময় বাসের হেলপার মো: হাবিবুর রহমান ঘটনাস্থলেই  মারা যায়। আহত হয় একনারীসহ যাত্রীবাসের ছয়জন যাত্রী।  নিহত হাবিবুর রহমান টাঙ্গাইল জেলার, দেলদুয়ার থানার , বড় পাকিয়া পাহাড়পুর গ্রামের মোঃ শামসুল হকের ছোট ছেলে । আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য্ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 


খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করলেও বাসের চালক পালিয়ে গেছে। নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ  মোঃ শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy