উন্নয়নের পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে চাই :পলক

সিংড়া (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, উন্নয়নের পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে চাই। এই

2024-01-20T19:04:17+00:00
2024-01-20T19:04:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উন্নয়নের পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে চাই :পলক
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪, ৭:০৪ পিএম   (ভিজিট : ১৯২)
X

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, উন্নয়নের পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে চাই। এই লক্ষ্যে নিয়মিতভাবে ইউনিয়ন পর্যায়ে গণশুনানীর আয়োজন করা হবে।

প্রতিমন্ত্রী (২০ জানুয়ারি) শনিবার বিকেল ৪টায় নাটোরের সিংড়া গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজ মাঠে নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল আজিজ মাষ্টার।

প্রতিমন্ত্রী পলক বলেন, নান্দনিক মানবিক সিংড়া গড়ে তোলার লক্ষ্যে পাঁচটি নীতি অনুসরণ করতে চাই। নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মতামতের ভিত্তিতে যে ইশতেহার প্রণয়ন করা হয়েছে, তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই। পাঁচটি নীতির প্রথমটি ‘জ্বাল যার জলা তাঁর’। এই নীতিতে সরকারি সকল জলাশয়ে জেলেদের অধিকার প্রতিষ্ঠা করা হবে। কোন প্রবাহকে অবৈধ বাধাগ্রস্থ করা হলে তা নির্মূল করা হবে। দ্বিতীয় নীতি ‘দলিল যার জমির মালিকানা তাঁর’ বাস্তবায়নের মাধ্যমে সকল অবৈধ দখলদারিত্বের অবসান ঘটানো হবে। তৃতীয় নীতি ‘মেধা, যোগ্যতা ও দক্ষতা যার চাকুরী তাঁর’ বাস্তবায়নের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে সকল অবৈধ লেনদেন বন্ধ করা হবে। চতুর্থ নীতি ‘জনপ্রিয়তার নিরিখে দলীয় প্রার্থী মনোননয়ন’ বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী লীগের সকল কমিটি গঠনের ক্ষেত্রে সৎ, জনবান্ধব ও কর্মীবান্ধব এবং জনপ্রিয় নেতাদের পদে আসীন করা হবে। পঞ্চমত ‘দূর্নীতির মুলোৎপাটন’ নীতি বাস্তবায়নের মাধ্যমে সমাজের এই ব্যাধিকে নির্মূল করা হবে। 

পলক আরো বলেন, স্মার্ট সিংড়া তথা দেশ গড়ার প্রতিবন্ধক দূর্নীতি, সুদ এবং ঘুষ। জনগনকে সাথে নিয়ে এই তিনটি প্রতিবন্ধকতা নির্মূল করতে চাই। জনগনের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যেতে চাই।    






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy