সাংবাদিকরা সমাজের দর্পণ, ফরিদপুরের পুলিপ সুপার

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুরে পুলিশ এবং সাংবাদিকরা একে অপরের পরিপূরক। আপনারা সমাজের দর্পণ। আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করি। ‌আপনারা আপনাদের

2024-01-21T14:10:50+00:00
2024-01-21T14:10:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাংবাদিকরা সমাজের দর্পণ, ফরিদপুরের পুলিপ সুপার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জানুয়ারি, ২০২৪, ২:১০ পিএম   (ভিজিট : ১৩৮)
X

ফরিদপুরে পুলিশ এবং সাংবাদিকরা একে অপরের পরিপূরক। আপনারা সমাজের দর্পণ। আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করি।  ‌আপনারা আপনাদের লেখনির মাধ্যমে ‌ সমাজের বিভিন্ন ঘটনা তুলে ধরেন। এ জেলার সমস্ত ‌ বিষয় আপনাদের জানা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে ফরিদপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময়কালে ফরিদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম পিপিএম একথা বলেন। 

তিনি সমাজের বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন। এবং এর প্রতিরোধে করণীয় সম্পর্কেও তার মতামত ব্যক্ত করেন। 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যাপক মো. শাহজাহান ও সদ্য সাবেক সভাপতি হাবিবুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক মফিজ ইমাম মিলন, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, সাংবাদিক এস, এম আকাশ, হারুন আনসারী, মাহবুবুল হাসান পিকুল, মফিজ শিপন, হাসানুজ্জামান, পান্না বালা, জিল্লুর রাসেল, সঞ্জিব দাস,সাইফুল ইসলাম অহিদ, এস, এম জাহিদ হোসেন।  এসময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

মতবিনিময় সভায় পুলিশ সুপার  সমাজের বিভিন্ন সমস্যা যেমন চুরি ডাকাতি, ছিনতাই  , মাদকসহ  বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে ‌ তার কর্ম পন্থা সাংবাদিকদের সামনে তুলে ধরেন ‌।

তিনি বলেন আমি যতদিন ফরিদপুর থাকব ফরিদপুরের কোন মানুষ যাতে আইনি সহায়তা থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে কাজ করব। তিনি সমাজের ‌অসংগতি প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ‌এবং একই সাথে এ ব্যাপারে সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। 

তিনি বলেন সবার সম্মলিত প্রচেষ্টা মাধ্যমে ফরিদপুর জেলাকে অনুকরণীয় হিসেবে গড়ে তোলা সম্ভব। জনগণ যাতে ভালো ভাবে বাস করতে পারে এবং পুলিশ ও জনগণ যাতে ‌ একে অপরের পরিপূরক হয়ে দাঁড়াতে পারে সে লক্ষ্যে কাজ করতে হবে।

এছাড়া ফরিদপুর জেলার আশেপাশে থানা গুলো যাতে জনবান্ধব হয়ে কাজ করতে পারে সে ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ হাসানুজ্জামান, টিআই তুহিন লস্কর সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy