রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা

রাঙামাটি প্রতিনিধি

সারাবাংলা

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এর মাসিক সভা রবিবার (২১ জানুয়ারি ২০২৪) সকালে পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত হয়েছে। এতে

2024-01-21T17:13:09+00:00
2024-01-21T17:13:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জানুয়ারি, ২০২৪, ৫:১৩ পিএম   (ভিজিট : ২২৬)
X

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এর মাসিক সভা রবিবার (২১ জানুয়ারি ২০২৪) সকালে পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। 

পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী হস্তান্তরিত বিভাগের বিভাগীয় প্রধানদেরকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানান। চেয়ারম্যান মহোদয় বলেন ২০২৪ সালে উপজেলার দায়িত্বপ্রাপ্ত পরিষদের সদস্য ও বিভাগীয় কর্মকর্তাগণ সমন্বিতভাবে দাপ্তরিক কাজের পাশাপাশি গৃহীত উন্নয়ন প্রকল্পগুলিও বাস্তবায়নে উদ্যোগী হবেন। কৃষি,মৎস্য দপ্তরে আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করতে হবে এবং শিক্ষা,স্বাস্থ্য ও নিরাপদ পানির সেবা কার্যক্রম তৃনমুল পর্যায়ে সেবা গ্রহনের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। সমাজ সেবা বিভাগকে তার কাজের প্রসংসা করে চলমান সামাজিক নিরাপত্তা প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করার আহবান জানান।
     
পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম(যুগ্নসচিব) এর সঞ্চালনায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্যবৃন্দ যথাক্রমে সদস্য ঝর্ণা খীসা, সদস্য দিপ্তীময় তালুকদার, সদস্য অংসুই ছাইন চৌধুরী, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য  প্রিয়নন্দ চাকমা, সদস্য সবির কুমার চাকমা, সদস্য ইলিপন চাকমা, সদস্য প্রবর্তক চাকমা, সদস্য বিপুল ত্রিপুরা, সদস্য মোসাম্মৎ আছমা বেগম, সদস্য মোঃ আব্দুর রহিম, সদস্য হাজী মো:মুছা মাতব্বর,সদস্য নিউচিং মারমা,নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদুল আলম চৌধুরীাসহ হস্তান্তরিত বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ স্ব-স্ব প্রতিষ্ঠানের কাজের অগ্রগতি তুলে ধরেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy