চাঁপাইনবাবগঞ্জে আদালতে হাজিরা দিতে এসে বিবাদীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

জমিজমা সংক্রান্ত একটি মামলায় আদালতে হাজিরা দিতে এসে এজলাস কক্ষে এক বিবাদীর মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে মো.

2024-01-21T19:11:35+00:00
2024-01-21T19:11:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে আদালতে হাজিরা দিতে এসে বিবাদীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জানুয়ারি, ২০২৪, ৭:১১ পিএম   (ভিজিট : ২৯০)
X

জমিজমা সংক্রান্ত একটি মামলায় আদালতে হাজিরা দিতে এসে এজলাস কক্ষে এক বিবাদীর মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে মো. মাইনুদ্দিন (৬২) নামের ওই ব্যক্তি মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

চাঁপাইনবাবগঞ্জ সহকারী জজ আদালত ভবনের তৃতীয় তলায় রোববার(২১জানুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

গোমস্তাপুর সহকারী জজ আদালতের বিচারক মো. নাসিরুদ্দীনের আদালত কক্ষে ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি গোমস্তাপুর উপজেলার আলীনগর মকরমপুরের আরসাদ আলীর ছেলে। আদালতের পুলিশ পরিদর্শক ও বিবাদীর আইনজীবী এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিবাদীপক্ষের আইনজীবী মো. আশিক ইকবাল বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ সহকারী জজ আদালতে একটি জমি সংক্রান্ত মামলা চলছিল। আজ রোববার মামলার ধার্য তারিখ থাকায় মাইনুদ্দিন আদালতে হাজিরা দিতে আসেন। আমি তার পক্ষের আইনজীবী হিসেবে বাদীকে জেরা করছিলাম। এজলাস কক্ষে বসে তিনি বিচারকাজ দেখছিলেন। এ সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তাকে ‌দ্রুত আদালতকক্ষ থেকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

২৫০ শয্যা বিশিষ্ট জেলা চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক উম্মে হাবিবা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাইনুদ্দিন হার্ট অ্যাটাকে মারা গেছেন। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy