ফেনীতে ১১ ভরি স্বর্ণ ও নগদ লক্ষাধিক টাকা উদ্ধার

ফেনী প্রতিনিধি

সারাবাংলা

ফেনীতে দিনে-দুপুরে স্বর্ণের দোকান থেকে লুট হওয়া ৭৫ ভরি স্বর্ণের মধ্যে ১১ ভরি ৪ আনা ও নগদ ১

2024-01-21T19:36:09+00:00
2024-01-21T19:36:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফেনীতে ১১ ভরি স্বর্ণ ও নগদ লক্ষাধিক টাকা উদ্ধার
ফেনী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ জানুয়ারি, ২০২৪, ৭:৩৬ পিএম   (ভিজিট : ১৯৫)
X

ফেনীতে দিনে-দুপুরে স্বর্ণের দোকান থেকে লুট হওয়া ৭৫ ভরি স্বর্ণের মধ্যে ১১ ভরি ৪ আনা ও নগদ ১ লাখ ৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

রবিবার (২১ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ফেনী পুলিশ সুপার জাকির হাসান।

পুলিশ সুপার জাকির হাসান বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় গ্রেপ্তার আসামি ফরহাদ ও বাদশা অন্যান্য দুই পলাতক আসামি ঘটনার আগের দিন ১০ জানুয়ারি ফেনী সদর উপজেলার ফাজিলপুর বাজারে আসে। দীর্ঘ সময় অবস্থান করে ওই দোকান দুপুরে বন্ধ করাসহ পুনরায় খোলার সময় পর্যবেক্ষণ করে। ওই দিন দুপুরের খাবার শেষে বিকেল ৩টার সময় দোকান খোলার পর চারজন আলাদিন জুয়েলার্সে প্রবেশ করে আসামি ফরহাদ দোকান মালিকের সঙ্গে দরদাম করে ১ হাজার ২০০ টাকা দিয়ে একটি নাকফুল ক্রয় করে। অপর তিনজন দোকানের কোন শোকেসে স্বর্ণালংকার আছে তা দেখে নেয় ও ভিতরে শাটার কেটে সহজে কোন পথে প্রবেশ করা যায় তা দেখে নেয়। 

আলাদিন জুয়েলার্সের পাশের গলি, সেলুনসহ সামনের পথ সবজির দোকান কিভাবে পাহারা দিতে হবে এবং চুরি করে কোন পথে সহজে বের হয়ে পালানো যাবে সেই পথ বাছাই করে নেয়।

পরিকল্পনা মোতাবেক পরের দিন ১১ জানুয়ারি আলাদিন জুয়েলার্স দুপুরে বন্ধ করে যাওয়ার পর তাদের পূর্ব পরিকল্পনা মোতাবেক টিমের লিভার বাদশার নেতৃত্বে যে যার মত অবস্থান নেয়। গ্রেপ্তার আসামি আলাউদ্দিন দোকানের শাটারের তালা কাটে, অন্যান্য আসামি গলির পথে পাহারায় থাকে গ্রেপ্তার শফিক ব্যাগ নিয়ে দোকানে প্রবেশ করে স্বর্ণালংকার চুরি করে ব্যাগে ভরে পালিয়ে যায়। এ সময় চোরেরা দুই ভাগে বিভক্ত হয়ে ফাজিলপুর বাজার থেকে মহাসড়কে যায়। সেখান থেকে লোকাল বাসে ফেনী সদর ও সেখান থেকে লোকাল বাসে কুমিল্লায় পালিয়ে যায়।

তথ্য প্রযুক্তি ও ম্যানুয়াল সোর্সিংয়ের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা, সিএমপি চট্টগ্রামের বাকুলিয়া থানা কুমিল্লা জেলার মুরাদনগর, হোমনা, দেবিদ্বারসহ অন্যান্য এলাকা থেকে মো. আলা উদ্দিন (৩০), মো. ফরহাদ (৩৯), মো. বাদশা চৌধুরী (২৩), মো. সজিব সুমন প্রকাশ শুক্কুর (২৬), মো. মিজান (২৮), মো. শফিক প্রকাশ সোহেল প্রকাশ দাঁতলা শফিক (৩২) কে গ্রেপ্তার করে। এ সময় লুট হওয়া ৭৫ ভরি স্বর্ণের মধ্যে ১১ ভরি ৪ আনা ও নগদ ১ লাখ ৮ হাজার ৫০০ টাকা উদ্ধার ও ৬ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ৬ আসামিকে জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত মোট ১২ আসামির নাম ঠিকানা পাওয়া যায়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, থোয়াই অংপ্রু মারমা, ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরীসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি দুপুরে ফেনীর ফাজিলপুরে দোকান মালিক আলা উদ্দিন বাড়িতে দুপুরের খাবার খেতে গেলে আলাদিন জুয়েলার্স এ হানা দেয় চোর চক্র। তাদের একজন তালা ভেঙে দোকানে প্রবেশ করে অপর দুইজন বাইরে পাহারা দেয়। এক পর্যায়ে তারা ৮২ লাখ টাকা ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণ ও ক্যাশে থাকা নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় রাতে তিনি বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy