৩০ জুনের মধ্যে লাভজনক প্রতিষ্ঠান হবে টেশিস : প্রতিমন্ত্রী পলক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) লোকসানে আছে। টেশিসকে হাইটেক

2024-01-22T15:41:24+00:00
2024-01-22T15:41:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
৩০ জুনের মধ্যে লাভজনক প্রতিষ্ঠান হবে টেশিস : প্রতিমন্ত্রী পলক
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ৩:৪১ পিএম   (ভিজিট : ২০৬)
X

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, টেলিফোন শিল্প সংস্থা  (টেশিস) লোকসানে আছে। টেশিসকে হাইটেক পার্ক করে আগামী ৩০ জুনের মধ্যে প্রফিটে (লাভ) আনতে হবে। সোমবার সকাল ১০ টায় গাজীপুরের টঙ্গীর টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) পরিদর্শনকালে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টেলিফোন শিল্প সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় ভিশন ২০৪১ বাস্তবায়নে স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করছেন। জয় সাহেবের নির্দেশনায় বর্তমানে প্রযুক্তিখাতে ১.৯ বিলিয়ন ডলার আয় হয়েছে। এই খাতে ২০ লক্ষ তরুন তরুনী কাজ করছেন। এই খাত বর্তমানে দুই হাজার ৫শ'টি সরকারি সেবা দিচ্ছে। আমরা ১৩ কোটি মানুষকে ইন্টারনেটে যুক্ত করতে পেরেছি। ভিশন ২০৪১ বাস্তবায়নে চারটি মূল স্তম্ভ রয়েছে। চারটি স্তম্ভ হল, স্মার্ট নাগরিক তৈরী করা, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সমাজ ব্যবস্থা ও স্মার্ট সরকার। 

তিনি আরো বলেন, আগামী ৩০ শে জুনের মধ্যে টেলিফোন শিল্প সংস্থাকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে নির্দেশনা দিয়েছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সম্পদের সঠিক ব্যবহার করা অর্থ এবং মেধার অপচয় রোধ করে এর সঠিক ব্যবহার করা। দখলকৃত সম্পদ উদ্ধার করা এবং আয় ব্যয়ের সঠিক সামঞ্জসতা তৈরি করা। আগামী পাঁচ মাসের মধ্যে টেলিফোন শিল্প সংস্থাকে একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় আর আমরা এই চ্যালেঞ্জটাই নিতে চাই।

মতবিনমিয় সভায় টেশিসের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ হোসেন, বঙ্গবন্ধু হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক জাফর উল্লাহ, টেশিসের উপ- মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) ইসমাইল মিয়া, জেনারেল ম্যানেজার মাইনুল হাসানসহ টেশিসের উর্ধ্বতন কর্মকতাগন উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী টেশিসের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy