হাসপাতালে হামলা ও ভাংচুরের প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও সেবাদানকারীদের ওপর নারকীয় হামলা এবং সরকারি স্থাপনা ভাংচুরের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুর

2024-01-22T15:50:25+00:00
2024-01-22T15:50:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাসপাতালে হামলা ও ভাংচুরের প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ৩:৫০ পিএম   (ভিজিট : ১৩৫)
X

সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও সেবাদানকারীদের ওপর নারকীয় হামলা এবং সরকারি স্থাপনা ভাংচুরের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল আহমেদ নাসেরের সভাপতিত্বে সোমবার (২২ জানুয়ারি) দুপুরে হাসপাতাল প্রাঙ্গনে এ প্রতিবাদ কর্মসূচী পালিত হয়।

প্রতিবাদ কর্মসূচীর আলোচনা সভায় বক্তাগণ এ ন্যাক্কারজনক হামলার সঙ্গে জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি করেন।

এতে অংশগ্রহন করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজেন্দ্র দেবনাথ, মেডিকেল অফিসার ডাঃ মাহজাবিন তাবাসুম, ডাঃ  ফারজানা বিনতে মজিদ মলি, স্যানেটারী ইন্সপেক্টর সাহাদাত হোসেন, হেলথ ইনচার্জ আলী হোসেন, টিএলসিএ আশিকুর রহমান, নার্সিং ইনচার্জ শামছুন্নাহার, সিনিয়র নার্স রওশন আরা, শামীম সুলতানা, ক্যামেলিয়া আজাদ, আব্দুল হালিম, ডেন্টাল সহকারী দেলোয়ার হোসেনসহ আরও অনেকেই। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy