বরিশালে দুই চালের আড়তে জরিমানা

বরিশাল ব্যুরো

সারাবাংলা

বরিশাল জেলায় দুইটি চালের আড়তে অভিযান পরিচালনা করে চালানের রসিদের সাথে মূল্য তালিকার অমিল থাকায় ২০ হাজার টাকা

2024-01-22T15:54:38+00:00
2024-01-22T15:54:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরিশালে দুই চালের আড়তে জরিমানা
বরিশাল ব্যুরো
প্রকাশ: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ৩:৫৪ পিএম   (ভিজিট : ১৩০)
X

বরিশাল জেলায় দুইটি চালের আড়তে অভিযান পরিচালনা করে চালানের রসিদের সাথে মূল্য তালিকার অমিল থাকায় ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২১ জানুয়ারি) বিকেলে বরিশাল নগরের ফরিয়া পট্টি ও বাজার রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কৃষি বিপণন কর্মকর্তা।

এ সময় সঠিকভাবে মূল্য তালিকা না দেওয়া, চালানের রসিদ দেখাতে না পারাসহ নানা অভিযোগে মেসার্স সম্মিলিত বাণিজ্য ভাণ্ডার ও মেসার্স প্রগতি ট্রেডার্স নামে দুইটি চালের আড়তকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, মেসার্স সম্মিলিত বাণিজ্য ভাণ্ডার রসিদ না দেখিয়ে আড়তে তালা দিয়ে বন্ধ করে সরকারি কার্যক্রমে সহযোগিতা না করায় ১০ হাজার টাকা এবং মেসার্স প্রগতি ট্রেডার্স যথাযথভাবে মূল্য তালিকা না দেখানোয় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বরিশাল কৃষি বিপণন কর্মকর্তা মো. রাসেল খান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy