বরিশালে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন

বরিশাল ব্যুরো

সারাবাংলা

বরিশালে মাসব্যাপী অ্যাথলেটিক্স ও গ্রামীন প্রতিযোগিতা এবং অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়।২২ জানুয়ারি সকাল ৯ টায় জেলা ক্রীড়া

2024-01-22T16:09:07+00:00
2024-01-22T16:09:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরিশালে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন
বরিশাল ব্যুরো
প্রকাশ: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ৪:০৯ পিএম   (ভিজিট : ১৫৫)
X

বরিশালে মাসব্যাপী অ্যাথলেটিক্স ও গ্রামীন প্রতিযোগিতা এবং অ্যাথলেটিক্স প্রশিক্ষণের  উদ্বোধন অনুষ্ঠিত হয়।

২২ জানুয়ারি সকাল ৯ টায় জেলা ক্রীড়া অফিস বরিশালের আয়োজনে বঙ্গবন্ধু উদ্যানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত বিভিন্ন স্কুলের সহযোগিতায় (অনূর্ধ্ব-১৬) ছাত্র/ছাত্রদের নিয়ে অ্যাথলেটিক্স ও গ্রামীন প্রতিযোগিতা এবং মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মনদীপ ঘরাই। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম বিপিএম, উপপরিচালক জেলা তথ্য অফিস বরিশাল মোঃ রিয়াদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার বরিশাল মোঃ সাইদুল ইসলামসহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তলন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পরিশেষে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

১৭টি ইভেন্টে এই অ্যাথলেটিক্স ও গ্রামীন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy