টঙ্গীতে মেয়ে হত্যার দায়ে সৎ মা গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে সাদিয়া নামের (৯) বছরের শিশুকন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে স্থানীয় পূর্ব আরিচপুর রুপবানের মারটেক

2024-01-22T16:11:58+00:00
2024-01-22T16:11:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে মেয়ে হত্যার দায়ে সৎ মা গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ৪:১১ পিএম   (ভিজিট : ১৯৫)
X

গাজীপুরের টঙ্গীতে সাদিয়া নামের (৯) বছরের শিশুকন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে স্থানীয় পূর্ব আরিচপুর রুপবানের মারটেক এলাকার জনৈক আইন উদ্দিনের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সৎ মাকে আসামী করে মামলা দায়ের করলে ঘটনাস্থল থেকে সৎ মা নাজমা বেগম(২২)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নাজমা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার রছুল্লাবাদ গ্রামের ফরিদ মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি পোষাক কারখানায় চাকরি করেন।

নিহত সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার ফরদাবাদ গ্রামের রবিউলের মেয়ে। সে আরিচপুর এলাকায় বাবা ও সৎ মায়ের সাথে ওই বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি মাদ্রাসার ১ম শ্রেনীতে লেখাপড়া করতো। তার বাবা রবিউল রাজমিস্ত্রীর কাজ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশুটির মা দুপুরের খাবার খেয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে চলে যাওয়ার কিছু সময় পর প্রতিবেশী লাবনী বেগম মেয়েটিকে ঘুমন্ত অবস্থায় দেখতে পান। পরে ঘন্টাখানেক পর পুনরায় একই অবস্থায় দেখতে পেয়ে কৌতুহল বসত শিশুটিকে ডেকে তোলার চেষ্টা করেন। এসময় শিশুটির কোন সাড়া না পেয়ে মূখে পানি ছিটিয়ে তাকে তোলার চেষ্টা করেন এতেও কাজ না হলে আশপাশের লোকজনকে ডেকে বাসায় প্রবেশ করে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে সন্ধ্যার পর ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে সৎ মাকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ আসামীকে গ্রেফতার করে জিঙ্গাসাবাদ করলে সে হত্যার দায় স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy