ঘনকুয়াশায় ফেরি চলাচল ব্যাহত

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গত ফেরি চলাচল ব্যাহত হয়েছে।গত রবিবার রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে

2024-01-22T16:30:18+00:00
2024-01-22T16:30:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘনকুয়াশায় ফেরি চলাচল ব্যাহত
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ৪:৩০ পিএম   (ভিজিট : ২৫০)
X

ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গত ফেরি চলাচল ব্যাহত হয়েছে। 

গত রবিবার রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে রাত ১০ টা ২০ মিনিট থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে রুটে ফেরি সার্ভিস সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পরে সোমবার সকাল ৮টা ১০ মিনিটের দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। একই কারণে রাত ৩টা ১০ মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথেও ফেরি বন্ধ ছিল। এ নৌরুটে ৪ ঘণ্টা বন্ধ থাকার পরে সোমবার সকাল ৭টার দিকে ফেরি চলাচল শুরু হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ঘাটে এসে আটকে থাকা যানবাহনের চালক-শ্রমিকদের দুর্ভোগ পোহাতে হয়। 

জানা গেছে, ঘনকুয়াশায় দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট ফেরি ঘাট এলাকায় কয়েকশ’ যানবাহন ফেরি পারের অপেক্ষায় ছিল। এসব যানবাহনের চালক-শ্রমিকরা তীব্র শীত ও কুয়াশার মধ্যে ঘাটে এসে আটকে থেকে খাওয়া ও ঘুমসহ নানা ধরনের দুর্ভোগ পোহান বলে চালকরা জানিয়েছেন।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ঘনকুয়াশায় নৌপথ দৃষ্টিগোচর না হওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়। সোমবার সকালে কুয়াশার ঘনত্ব কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়। এ সময় ফেরি ঘাটে বেশ কিছু যানবাহন আটকে ছিল। তবে, ফেরি চালু হওয়ার কিছুক্ষনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে তিনি জানিয়েছেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy