ফরিদপুরে ১১ তলা বাসার ছাদ থেকে পড়ে নারী চিকিৎসকের রহস্যজনক মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার ওয়াসিত্ব টাওয়ার (১১ তলা) এর ছাদ থেকে পরে ফিরোজা বেগম (৫২) নামের এক চক্ষু

2024-01-22T16:32:36+00:00
2024-01-22T16:32:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফরিদপুরে ১১ তলা বাসার ছাদ থেকে পড়ে নারী চিকিৎসকের রহস্যজনক মৃত্যু
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ৪:৩২ পিএম   (ভিজিট : ২১১)
X

ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার ওয়াসিত্ব টাওয়ার (১১ তলা) এর ছাদ থেকে পরে  ফিরোজা বেগম (৫২) নামের এক চক্ষু চিকিৎসকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে জেলা শহরের ঝিলটুলী এলাকায় এ ঘটনা ঘটে।

 তিনি ফরিদপুর শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ নিরঞ্জন কুমার দাসের স্ত্রী। 

পার্শ্ববর্তী ফ্লাটের লোকজনসহ প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে চিকিৎসক ফিরোজা বেগমকে ওয়াসিত্ব টাওয়ার ১১ তালার ছাদে হাঁটাহাঁটি করতে দেখা যায়।  হাঁটাহাঁটির এক পর্যায়ে  চিকিৎসক ফিরোজা বেগম ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে। পরে কোতোয়ালি থানার পুলিশকে অবহিত করলে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

নিহতের স্বামী ডাঃ নিরঞ্জন কুমার দাস ও এলাকাবাসী জানান, সে দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি এসেছেন। ফরিদপুর কোতোয়ালি থানার ওসি তদন্ত আব্দুল গফফার জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে দুই ভবনের মাঝের রাস্তায় লাশটি পড়ে থাকতে দেখতে পায়। এ সময় লাশের মাথা থেকে রক্ত বের হতে দেখে। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা ধরণা করা হচ্ছে। তবে সঠিক কি কারনে আত্মহত্যা করেছে সে বিষয়টি তদন্ত করা হচ্ছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy